সিরাজগঞ্জে মুক্তিপণের টাকা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা

সিরাজগঞ্জ ও বগুড়া প্রতিনিধি
৩১ জুলাই ২০১৯, ১৯:১২ আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৯:১৩

শ্যামল কুমার সাহা বগুড়ার ধুনটের দীঘলকান্দি গ্রামে ইছামতি নদী থেকে সিরাজগঞ্জের ব্যবসায়ী শ্যামল কুমার সাহার (৫৮) লাশ উদ্ধার করা হয়েছে। মুক্তিপণের ১৫ লাখ টাকা না পেয়ে দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়। এ ঘটনার সঙ্গে জড়িত ইয়াসিনকে (২১) গ্রেফতার করলে সে শ্যামলকে হত্যার কথা স্বীকার করে।

বৃহস্পতিবার (১ আগস্ট) ইয়াসিনকে সিরাজগঞ্জ আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করানো হবে। সিরাজগঞ্জের কাজিপুর থানার ওসি একেএম লুৎফর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জের কাজিপুর থানার ওসি একেএম লুৎফর রহমান জানান, নিহতের স্ত্রী রিনা রানী সাহা বুধবার দুপুরে তার থানায় হাজরাহাটি গ্রামের স্বাধীন (২১) ও সোনামুখি নিশিপাড়া গ্রামের ইয়াসিনের (২১) নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে ইয়াসিনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াসিন নিজেই শ্যামলকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তি রেকর্ড করানো হবে। শ্যামলের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্যামলের স্ত্রী রিনা এজাহারে উল্লেখ করেছেন, তার স্বামী শ্যামল সোনামুখি বাজারে মুদির ব্যবসা করেন। গত ২৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা মোবাইলে তাকে ডেকে নিয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে স্বামীকে ফোন দিলে তিনি জানান, একটি মাদ্রাসায় আছেন; ফিরতে দেরি হবে।

রিনা ৯টা ১০ মিনিটে আবারও স্বামীর মোবাইলে ফোন দিলে অজ্ঞাত ব্যক্তি জানান, তার স্বামীকে একটি মাদ্রাসায় আটকে রাখা হয়েছে। মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা না পাওয়ায় শ্যামলকে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
বাংলাদেশকে ৯ গোলে হারের লজ্জা দিলো ইন্দোনেশিয়া 
বাংলাদেশকে ৯ গোলে হারের লজ্জা দিলো ইন্দোনেশিয়া 
পাচার হওয়া সম্পদ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ 
পাচার হওয়া সম্পদ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ 
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা