গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চোরাকারবারি নিহত

গাজীপুর প্রতিনিধি
০২ আগস্ট ২০১৯, ১০:০২আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১০:০৭

বন্দুকযুদ্ধে নিহত নজরুল ইসলামের মরদেহ গাজীপুরের পূবাইলের তালুটিয়া এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক অস্ত্র ও মাদক চোরাকারবারি নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় প্রবীর সরকার নামে র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন। নিহতের নাম নজরুল ইসলাম ওরফে নজু (৩০)। সে টঙ্গীর ব্যাংক কলোনী এলাকার গোলাম মোস্তফার ছেলে।
র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান জানান, পূর্বাশা কোম্পানির বালুর মাঠ (অরণ্য বাসা) এলাকায় অস্ত্র ও মাদক কেনাবেচার তথ্য পেয়ে র‌্যাবের টহল দল ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও তাদের দিকে পাল্টা গুলি ছুড়লে এক চোরাকারবারি নিহত হয়। এ সময় র‌্যাবের এক সৈনিক আহত হন। পরে তাদের গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। নজরুলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ ১২টি মামলা রয়েছে। আহত র‌্যাব সদস্য প্রবীর সরকারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি জানান, ঘটনাস্থল থেকে তিনটি শর্টগান, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও দুই হাজার পাঁচশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
মরক্কোর বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি, ফিফা যা জানালো  
মরক্কোর বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি, ফিফা যা জানালো  
হুথিদের ওপর মার্কিন হামলার অনুরোধ সৌদি যুবরাজের, ট্রাম্পের ‘না’
হুথিদের ওপর মার্কিন হামলার অনুরোধ সৌদি যুবরাজের, ট্রাম্পের ‘না’
বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে ব‌্যবসায়ী আহত
বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে ব‌্যবসায়ী আহত
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার