ফেনসিডিল খাওয়ার কথা বলে ডেকে এনে বন্ধুকে খুন

যশোর প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৯, ০৯:১৯আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০৯:৩৪

আটক ৫ বন্ধু ফেনসিডিল খাওয়ার কথা বলে সাতক্ষীরা থেকে নূর জামাল ওরফে ছোটবাবুকে (২৪) ডেকে এনে তার পাঁচ বন্ধু হত্যা করেছে। শুক্রবার (২ আগস্ট) যশোরে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সালাউদ্দিন সিকদার এ তথ্য জানান।

পুলিশ এরই মধ্যে ওই পাঁচ জনকে আটক করেছে। তারা হলো,  তাজরিয়ান মাহমুদ তুর্য (১৯), তাহজীবুল বিশ্বাস অক্ষর (২০), সাজ্জাদুল ইসলাম (১৯), আবু জাফর (১৯) ও শাহিন হোসেন (২০)।

ছোটবাবুর বাবা একসময় ঝিকরগাছা রেলস্টেশনের কোয়ার্টারে থাকতো। বাবা-মায়ের বিচ্ছেদের পর সে সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাঝিপাড়ায় মায়ের সঙ্গে থাকতো।

পুলিশ জানায়,ছোটবাবু প্রায়ই তুর্যর মোটরসাইকেলটি চাইতো ব্যবহারের জন্য। মোটরসাইকেল না দিলেও তাকে ২০০-৫০০ টাকা দিতে হতো। এ কারণে তুর্য তার ওপর বিরক্ত ছিল। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে অন্য বন্ধুর সঙ্গে পরামর্শ করে সে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, ৩০ জুলাই তাকে সাতক্ষীরা থেকে মোবাইল করে ডেকে আনা হয়। এরপর তিনটি মোটরসাইকেলে করে ছোটবাবুসহ ৬ জন বেনাপোলে যায় ফেনসিডিল সেবনের জন্য। গোগার কালিয়ানি গ্রামের জাফর আলীর জমিতে নিয়ে তুর্য ও স্বাক্ষর দু’টি চাকু দিয়ে তাকে হত্যা করে।

ছোটবাবুর পকেট থেকে তার মোবাইল ফোন ও পাশ থেকে দু’টি চাকু উদ্ধার করে পুলিশ। পরে তার নম্বর ট্রাকিং করে তুর্য, স্বাক্ষর ও সাজ্জাদুলের অবস্থান জানতে পারে। ৩১ জুলাই ঝিকরগাছা রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক জাফর ও শাহিনকে আটক করা হয়। তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের সঙ্গে আল-আমিন নামে আরেকজন ছিল। সে পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

পুলিশ আরও জানিয়েছে, ছোটবাবু নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল। তার বড়ভাই (বড়বাবু) ১৬টি মামলার আসামি। ছোটবাবুর নামে ঢাকার দারুস সালাম থানায় একটি মামলা আছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাবেক এমপির স্ত্রী কারাগারে
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাবেক এমপির স্ত্রী কারাগারে
নকআউটের লড়াইয়ে মাঠে নেমেছে বেলজিয়াম-সেনেগাল 
নকআউটের লড়াইয়ে মাঠে নেমেছে বেলজিয়াম-সেনেগাল 
ফুটবলে জয় উদযাপনকে কেন্দ্র করে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
ফুটবলে জয় উদযাপনকে কেন্দ্র করে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমালোচনায় ব্যারিস্টার ফুয়াদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমালোচনায় ব্যারিস্টার ফুয়াদ
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা