কুমিল্লায় ৫৭ হাজার ৪৫১টি কোরবানির পশুর সংকট

কুমিল্লা প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৯, ০৬:৪৩আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০৭:৩৩

সদর দক্ষিণ উপজেলার ছিলোনিয়া গ্রামের একটি গরুর খামার ঈদুল আজহায় কোরবানির জন্য কুমিল্লায় প্রায় ৬০ হাজার পশুর সংকট রয়েছে। কুমিল্লায় ঈদুল আজহায় তিন লাখ ১৫ হাজার পশুর চাহিদা রয়েছে। জেলায় পশু রয়েছে দুই লাখ ৫৭ হাজার ৫৪৯টি। সংকট রয়েছে ৫৭ হাজার ৪৫১টির। জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম বলেন, ‘কুমিল্লার এ সংকট অন্য জেলার পশু দ্বারা পূরণ হয়ে যাবে। কারণ সারাদেশে চাহিদার তুলনায় বেশি পশু রয়েছে। জেলার ২৮৫টি হাটে এই পশু বিক্রি হবে। বড় হাটগুলোতে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের টিম কাজ করবে। তারা রোগাক্রান্ত গরু শনাক্তে ক্রেতাকে সহযোগিতা করবে।’

জেলায় বর্তমানে এক লাখ ৩৮ হাজার ৮৫৩টি ষাঁড়, ৬৬ হাজার ৮০৩টি বলদ, ২৪ হাজার ২৩৪টি গাভি, ৩৩৮টি মহিষ, ২৫ হাজার ৫৬৫টি ছাগল, এক হাজার ৬৬০টি ভেড়া এবং দুম্বাসহ অন্যান্য কোরবানির পশু রয়েছে ৯৬টি।

তিনি আরও জানান, কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশেও নজরদারি বাড়িয়েছে প্রশাসন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকআউট মিশনে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে ব্রাজিল
নকআউট মিশনে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে ব্রাজিল
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আপিলের রায় মঙ্গলবার
চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আপিলের রায় মঙ্গলবার
কালকের ঘটনায় আবার রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, পুলিশসহ আহত ২০
কালকের ঘটনায় আবার রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, পুলিশসহ আহত ২০
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার