হবিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৯, ০৬:০০আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০৬:৩১

হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোলেমান মিয়া (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছে। সোমবার (৫ আগস্ট) ভোরে উপজেলার শানখলা ইউনিয়নের ডেওয়াতলী কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সোলেমান মৌলভীবাজারের কুলাউড়ার বাসিন্দা।

ওসি মো. নাজমুল হক বলেন, ‘ভোররাতে ডেওয়াতলী কালিনগর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে –এ খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে সোলেমান গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, সোলেমানের সঙ্গীদের ধরতে পারেনি পুলিশ। ঘটনার সময় ডাকাতদের আক্রমণে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হায়দার আলী বলেন, ‘সোলেমান মিয়াকে হাসপাতালে আনার পর পরীক্ষানিরীক্ষার পর দেখা যায়, সে মারা গেছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আওয়ামী লীগের চেয়ে বিএনপির আমলে বেশি মার খেয়েছি: এনসিপি নেতা আনোয়ার
আওয়ামী লীগের চেয়ে বিএনপির আমলে বেশি মার খেয়েছি: এনসিপি নেতা আনোয়ার
তিয়ানজিনের সঙ্গে ইউজিসির চুক্তি, সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি শিক্ষার্থী
তিয়ানজিনের সঙ্গে ইউজিসির চুক্তি, সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি শিক্ষার্থী
হাম উপসর্গে আরও ৪ মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ মৃত্যু
ঐচ্ছিক অনুদানে দুই জায়গায় মেয়ের নাম, নিজ দলের এমপিকে সতর্ক করলো জামায়াত
ঐচ্ছিক অনুদানে দুই জায়গায় মেয়ের নাম, নিজ দলের এমপিকে সতর্ক করলো জামায়াত
সর্বাধিক পঠিত
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক