রাজবাড়ীতে ডেঙ্গু মোকাবিলায় ঈদে হাসপাতালে বাড়তি বেড রাখার নির্দেশ

রাজবাড়ী প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৯, ০৭:৩৯আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০৭:৪৯

রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রামের বাড়িতে আসবে হাজার হাজার মানুষ। এ সময় আরও বাড়তে পারে ডেঙ্গু আক্রান্তের সংখ্য। তাই বাড়তি চাপ সামলাতে জেলার হাসপাতালগুলোতে অতিরিক্ত বেডের ব্যবস্থা করতে সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

সোমবার (৪ আগস্ট) রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান। এ সময় সিভিল সার্জন ডা. মাহজুফুর রহমানকে একথা বলেন এমপি।

বর্তমানে রাজবাড়ীতে ৫৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ জন রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রয়েছে। চারজনের অবস্থা অবনতি হওয়ায় ঢাকায় রেফার্ড করা হয়েছে।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন– রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাত বেগম, সিভিল সার্জন ডা. মাহজুফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুর জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলার বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয় এলাকা ও শহীদ আজিজ খুশি রেলওয়ে ময়দানে জমে থাকা পানিতে স্প্রে করে মশা নিধন ও আবর্জনা পরিষ্কার করা হয়।

সিভিল সার্জন জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের অধিক গুরুত্বের সঙ্গে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ঈদের ছুটি উপলক্ষে আরও প্রস্তুতি গ্রহণ করবে জেলা স্বাস্থ্য বিভাগ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জামায়াতের এমপির
যাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জামায়াতের এমপির
দুর্নীতি কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন আর্জেন্টিনার মন্ত্রিপরিষদ প্রধান
দুর্নীতি কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন আর্জেন্টিনার মন্ত্রিপরিষদ প্রধান
‘আড়িয়াল বিলে অবৈধ আবাসন ঠেকাতে অভিযান, চলবে আইনগত ব্যবস্থা’
‘আড়িয়াল বিলে অবৈধ আবাসন ঠেকাতে অভিযান, চলবে আইনগত ব্যবস্থা’
গ্ল্যামার ভুলে আধ্যাত্মিকতায় মগ্ন ভাবনা, ওমরাহে গিয়ে দিলেন চমক
গ্ল্যামার ভুলে আধ্যাত্মিকতায় মগ্ন ভাবনা, ওমরাহে গিয়ে দিলেন চমক
সর্বাধিক পঠিত
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক