খুলনায় জিআরপি থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

খুলনা প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৯, ০৮:৫৮আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৮:৩২

ধর্ষণ

খুলনার জিআরপি থানার ওসি ওসমান গণি পাঠানসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক তরুণীকে (২১)সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার পর আদালতের নির্দেশে সোমবার (৫ আগস্ট) সকালে ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ  হাসপাতালে নেওয়া হবে জানা গেছে।

অভিযোগে বলা হয়েছে, ঘটনাটি ধামাচাপা দিতে ওসি ওসমান গণি ঘটনার শিকার তরুণীর পরিবারকে মোটা অংকের টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন।।

ওই তরুণীর ভগ্নিপতি জানান, গত শুক্রবার (২ আগস্ট) তার শ্যালিকা (২১) যশোর থেকে ট্রেনে খুলনায় আসেন। এদিন রাত সাড়ে সাতটার দিকে খুলনা রেলস্টেশনে কর্তব্যরত জিআরপি পুলিশের সদস্যরা তাকে সন্দেহ করে ধরে নিয়ে যায়। পরে গভীর রাতে জিআরপি পুলিশের ওসি ওসমান গণি পাঠান তাকে ধর্ষণ করে। এরপর আরও  চার পুলিশ কর্মকর্তা (সদস্য) তাকে ধর্ষণ করে। পরদিন  শনিবার (৩ আগস্ট) ওই নারীকে ৫ বোতল ফেন্সিডিলসহ মাদক মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালতে বিচারকের সামনে নেওয়ার পর ওই নারী জিআরপি থানায় তাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা তুলে ধরেন। এরপর আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা করার নির্দেশ দেন।  

খুলনা জিআরপি থানার ওসি ওসমান গণি এ ঘটনা সত্য নয় বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘মাদকের মামলা থেকে রেহাই পেতে ওই নারী ধরনের অভিযোগ তুলেছেন।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মা ও ৩ বোনের জানাজায় শিফাতের আবেদন, ‘সঠিক বিচার চাই’
মা ও ৩ বোনের জানাজায় শিফাতের আবেদন, ‘সঠিক বিচার চাই’
ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র?
ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র?
সিটির ভোটেও জোট বাঁধছে জামায়াত-এনসিপি?
সিটির ভোটেও জোট বাঁধছে জামায়াত-এনসিপি?
প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে চীনের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক আরও উন্নত হয়েছে: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে চীনের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক আরও উন্নত হয়েছে: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি