ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ আগস্ট ২০১৯, ০৯:০৪আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৮:৩৯

চট্টগ্রাম দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মতিউর রহমান (৪৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ আগস্ট) সকালে উত্তর পতেঙ্গা এলাকার ‘পতেঙ্গা গ্রামার স্কুল’ থেকে তাকে গ্রেফতার করা হয়। পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

মতিউর ওই স্কুলের প্রধান শিক্ষক। ওই স্কুলে প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পড়ানো হয়।

উৎপল বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মতিউর স্কুলের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেছিলেন। বিষয়টি জানার পর ওই দুই ছাত্রীর অভিভাবকরা স্থানীয়দের নিয়ে সোমবার সকালে স্কুলে গিয়ে মতিউরকে অবরুদ্ধ করে রাখেন। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।’

ওসি আরও বলেন, ‘যৌন হয়রানির শিকার এক ছাত্রীর মা বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হবে।

একই অভিযোগে এর আগেও মতিউর গ্রেফতার হয়েছিলেন। এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ২০১৭ সালে তিনি গ্রেফতার হন বলে জানান ওসি।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না’
‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না’
কনস্টেবল থেকে পুলিশ কর্মকর্তা হয়ে কোটি টাকার সম্পদের মালিক
কনস্টেবল থেকে পুলিশ কর্মকর্তা হয়ে কোটি টাকার সম্পদের মালিক
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাড়ি ঘেরাও করে ইমামকে গণপিটুনি
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাড়ি ঘেরাও করে ইমামকে গণপিটুনি
দ্রুত দুই গোল, প্রথমার্ধে সমতায় জার্মানি-ইকুয়েডর
দ্রুত দুই গোল, প্রথমার্ধে সমতায় জার্মানি-ইকুয়েডর
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন