এডিস মশা নিধনে আন্তর্জাতিক মানের ওষুধ আনলেন গাসিক মেয়র

গাজীপুর প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৯, ০৯:৫২আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১০:০৮

বেনটাসাইড এডিস মশা নিধনে আন্তর্জাতিকমানের বেনটাসাইড ওষুধ আমদানির দাবি করেছেন গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ব্যক্তিগত উদ্যোগে আমদানি করা ওই ওষুধ প্রয়োজনে তিনি ঢাকার দুই সিটি করপোরেশনসহ অন্য সিটিতেও বিনামূল্যে সরবরাহের ঘোষণা দিয়েছেন।

সোমবার (৬ আগস্ট) টঙ্গীতে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতামূলক পরিচ্ছন্নতা কর্মসূচি ও র‌্যালির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘এডিস মশা ও লার্ভা নিধনে আমি ব্যক্তি  উদ্যোগে আন্তর্জাতিকমানের প্রায় ৫০ টন ওষুধ সিঙ্গাপুর থেকে আমদানি করেছি। রবিবার ও সোমবার দু’দফায় বেনটাসাইড নামের ওই ওষুধ বাংলাদেশে এসে পৌঁছেছে। প্রয়োজন হলে আমি ঢাকাসহ অন্য সিটিগুলোতেও বিনামূল্যে তা সরবরাহ করবো। কেউ ওষুধের মান যাচাই করতে চাইলে আমি তাতেও সহযোগিতা করবো।’

তিনি জানান, নগরবাসীর নিরাপত্তার কথা চিন্তা করে প্রয়োজনে আরও ওষুধ আমদানি করা হবে। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থ ব্যয়ে এ ওষুধ আমদানি করা হয়েছে।

মেয়র বলেন, ‘আমরা গাজীপুর সিটির ৫৭টি ওয়ার্ডে ডেঙ্গু মশা নিধনে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছি। আমি নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নগরবাসী সবার সহযোগিতা চাই।’

এডিস মশা নিধনে কার্যকরী ওষুধ সরবরাহ নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়ররা যখন সমালোচনার মুখে পড়েছেন, ঠিক তখনই গাসিক মেয়র এ ওষুধ আনার ঘোষণা দিলেন।

সোমবার গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেইট এলাকায় পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩০
২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩০
৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
‘হামে শিশুমৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত’
‘হামে শিশুমৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত’
হজ শেষে দেশে ফিরেছেন ৬৬১৭৪ জন হাজি, মৃত্যু ৫৫
হজ শেষে দেশে ফিরেছেন ৬৬১৭৪ জন হাজি, মৃত্যু ৫৫
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন