গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নারী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ আগস্ট ২০১৯, ০৭:৩৪আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০৭:৩৫

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নারী আটক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আরফা আক্তার (২৫) নামে এক গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় নগরীর খুলশী থানার লালখান বাজার এলাকার চাঁনমারি রোডের এপিক ৩১৪ কামার পার্ক নামের একটি ভবন থেকে তাকে আটক করে পুলিশ। খুলশী থানার এসআই নুর উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক আরফা আক্তার ব্র্যাক ব্যাংকের অফিসার মো. বখতিয়ারের স্ত্রী। বখতিয়ার পরিবার নিয়ে এপিক ৩১৪ কামার পার্ক ভবনের আট তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন।

নুর উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইয়াছমিন আক্তার (১২) নামে এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আরফা আক্তারকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।’

তিনি জানান, ‘ইয়াছমিন গত ৫ বছর ধরে ওই বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিলেন। গৃহকর্তী আরফা আক্তার প্রায় তাকে নির্যাতন করতেন। সম্প্রতি নির্যাতন বাড়িয়ে দিলে সে বিষয়টি তার পাশের ফ্ল্যাটের গৃহকর্মীকে জানায়। পরে ওই গৃহকর্মী তার গৃহকর্তাকে জানালে তিনি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আরফা আক্তারকে আটক করে। নির্যাতনের শিকার গৃহকর্মী ইয়াছমিনকে উদ্ধার করা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীতে নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের হামলা-সংঘর্ষ, আহত ১২
নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের হামলা-সংঘর্ষ, আহত ১২
ইরান-মার্কিন চুক্তির ১ সপ্তাহ: সুফল পাচ্ছে কারা
ইরান-মার্কিন চুক্তির ১ সপ্তাহ: সুফল পাচ্ছে কারা
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’