শেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বগুড়া প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৯, ০৭:৪৩আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০৭:৫০

ঘটনাস্থলে উদ্ধার অস্ত্র

বগুড়ার শেরপুরে দুদল সন্ত্রাসীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে দুই সন্ত্রাসী মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৬ আগস্ট) রাতে উপজেলার ভবানীপুর বাজারের পূর্বপাশে ব্রিজের ওপর এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলে একটি ওয়ান শুটার গান, একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ (বন্দুকের গুলি) পাওয়া গেছে।

নিহতরারা হলো- গাইবান্ধা সদরের কাঁচদহ গ্রামের মন্টু সরকারের ছেলে ডাকাত ধনেশ ওরফে সুকুমার সরকার (৩৮) ও নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামের রজব আলীর ছেলে সর্বহারা আফজাল হোসেন (৫৫)। 

বুধবার (৭ আগস্ট) সকালে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর বাজারের পূর্বপামের ব্রিজের ওপর দু’দল সন্ত্রাসীর গুলি বিনিময় চলছিল। এ সংবাদ পেয়ে তিনি, শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, শেরপুর থানার ওসি হুমায়ুন কবির ও টহল পুলিশের দল ঘটনাস্থলে যায়। সেখানে ধনেশ ওরফে সুকুমার সরকার ও আফজাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের লাশ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি ওয়ান শুটার গান, একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ (বন্দুকের গুলি) পাওয়া গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী আরও জানান, ‘বন্দুকযুদ্ধে’ নিহতদের মধ্যে ধনেশ ওরফে সুকুমার সরকার পেশাদার ডাকাত এবং আফজাল হোসেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (সর্বহারা) সক্রিয় সদস্য। দেশের বিভিন্ন থানায় আফজালের নামে ২০টি ও ধনেশের নামে ১১টি মামলার খোঁজ পাওয়া গেছে। এ ব্যাপারে বগুড়ার শেরপুর থানায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
মা ও ৩ বোনের জানাজায় শিফাতের আবেদন, ‘সঠিক বিচার চাই’
মা ও ৩ বোনের জানাজায় শিফাতের আবেদন, ‘সঠিক বিচার চাই’
ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র?
ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র?
সিটির ভোটেও জোট বাঁধছে জামায়াত-এনসিপি?
সিটির ভোটেও জোট বাঁধছে জামায়াত-এনসিপি?
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি