বরিশালে বাড়ছে স্থানীয় ডেঙ্গু রোগীর সংখ্যা

বরিশাল প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৯, ০৯:৪১আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০৯:৫৫

শেবাচিমে ভর্তি ডেঙ্গুরোগী বরিশালের শেরে বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে বাড়ছে স্থানীয় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এতদিন ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাই বেশি ছিল। নগর থেকে শুরু করে উপজেলা ও গ্রাম পর্যায়ের রোগী আসছে শেবাচিমে। পরিচালকের আশঙ্কা লঞ্চ ও বাস করে এডিস মশা বরিশালে এসেছে। এ কারণে স্থানীয়দের মাঝে এ রোগ ছড়িয়ে পড়ছে।

শেবাচিম হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৭১ রোগী। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৩২ জন।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, ১৬ জুলাই থেকে ৬ আগস্ট সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৭ রোগী। প্রথম দিকে ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীরা গ্রামে ফিরে হাসপাতালে ভর্তি হলেও গত কয়েক দিনে বরিশাল সদর উপজেলা ও মুলাদীসহ বিভিন্ন এলাকায় স্থানীয়রা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয়দের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, ‘প্রথম থেকেই আমার শঙ্কা ছিল যেহেতু ঢাকা হচ্ছে এডিস মশার উৎপত্তিস্থল। এ কারণে লঞ্চ ও বাসে করে এডিস মশা বরিশালেও আসার সম্ভাবনা রয়েছে। আমার ধারণাই সত্যি হলো। এ কারণে স্থানীয় পর্যায়ের মানুষও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে।’

বাস-লঞ্চ ঢাকা ও বরিশাল থেকে যাত্রী তোলার আগে মশকনিধন ওষুধ স্প্রে করার আহ্বান জানান তিনি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইবোলা শঙ্কায় বদলে গেল ভারতে প্রবেশের নিয়ম
ইবোলা শঙ্কায় বদলে গেল ভারতে প্রবেশের নিয়ম
নাশতা করে শিশুসন্তানকে রেস্তোরাঁয় ফেলে গেলো বিদেশি পরিবার
নাশতা করে শিশুসন্তানকে রেস্তোরাঁয় ফেলে গেলো বিদেশি পরিবার
রোমে ৩ বাংলাদেশিকে হত্যা, যাকে খুঁজছে ইতালি পুলিশ
রোমে ৩ বাংলাদেশিকে হত্যা, যাকে খুঁজছে ইতালি পুলিশ
নাম-পোশাক বদলালেই মানসিকতার পরিবর্তন হয় না: সংসদে গিয়াস কাদের
নাম-পোশাক বদলালেই মানসিকতার পরিবর্তন হয় না: সংসদে গিয়াস কাদের
সর্বাধিক পঠিত
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন