ইভটিজিং-এর দায়ে কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৯, ০৫:৫৫আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০৬:০০

ইভটিজিং-এর দায়ে কারাদণ্ড মানিকগঞ্জ সদর উপজেলার আইড়মারা-মিতরা উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং এবং এক স্কুল শিক্ষককে লাঞ্ছিতের দায়ে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তের নাম আরাফাত হোসেন পাভেল (২০)। বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদন্ড দেন। দণ্ডপ্রাপ্ত পাভেল আইড়মারা এলাকার মো. বাবুল হোসেনের ছেলে।
মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন সরদার জানান, সদর উপজেলার আইড়মারা মিতরা উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং করছিল পাভেল। এ সময় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন কুমার রায় এর প্রতিবাদ করায় সে তাকেও লাঞ্ছিত করে। পরে স্থানীয়রা পাভেলকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে ইভটিজিং এবং স্কুল শিক্ষককে লাঞ্ছিতের দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিনের তাপমাত্রা
ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিনের তাপমাত্রা
চীনের এআই উত্থানে কেন চাপে যুক্তরাষ্ট্র
চীনের এআই উত্থানে কেন চাপে যুক্তরাষ্ট্র
পর্তুগাল-কলম্বিয়া গোলশূন্য, বিরতিতে উজবেকিস্তান এগিয়ে কঙ্গোর বিপক্ষে
পর্তুগাল-কলম্বিয়া গোলশূন্য, বিরতিতে উজবেকিস্তান এগিয়ে কঙ্গোর বিপক্ষে
মায়ামিতে মুখোমুখি পর্তুগাল-কলম্বিয়া, আটলান্টায় কঙ্গো-উজবেকিস্তান
মায়ামিতে মুখোমুখি পর্তুগাল-কলম্বিয়া, আটলান্টায় কঙ্গো-উজবেকিস্তান
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি