ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির ধীরগতি

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৯, ০৮:২৯আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ০৮:৩০

সড়কে থমকে আছে সারিবদ্ধ গাড়ি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এই সড়কের করটিয়া হাট বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি রয়েছে বলে জানা গেছে। আবার কিছুক্ষণ পরপর গাড়ি থমকে যাচ্ছে। শুক্রবার (৯ আগস্ট) সকালে মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

জানা যায়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ছোটবড় অনেকগুলো গর্তের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে টানা বৃষ্টির কারণে গর্তগুলো পানিতে ভরে গেছে। এ কারণে গাড়ি স্বাভাবিক গতিতে চলতে পারছে না। এছাড়াও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেন থাকার কারণে অনেক সময় যানজটের সৃষ্টি হয়।

এদিকে, ঈদের ছুটি পেয়ে ঘরমুখো মানুষ বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকাল থেকেই আপনজনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরতে শুরু করেছেন। এ কারণে অন্যান্য দিনের চেয়ে এ সড়কে যানবাহনের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘বৃহস্পতিবার বিকাল থেকে উত্তরের পথে গাড়ির চাপ বাড়ছে। তবে কোথাও গাড়ি আটকে নেই। যানজট নিরসনে সড়কে সাত শতাধিক পুলিশ সদস্য কাজ করে যাচ্ছেন।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানের বিপক্ষে নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি
জাপানের বিপক্ষে নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি
জার্মানি-প্যারাগুয়ের নকআউট মিশন শুরু
জার্মানি-প্যারাগুয়ের নকআউট মিশন শুরু
ড্রাইভারের প্রেমে পড়ে সুখের সংসার ভেঙে হয়ে গেলেন ‘খুনি’
ড্রাইভারের প্রেমে পড়ে সুখের সংসার ভেঙে হয়ে গেলেন ‘খুনি’
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু