জামালপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
১১ আগস্ট ২০১৯, ০৯:০৩আপডেট : ১১ আগস্ট ২০১৯, ০৯:০৪

জামালপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জিঞ্জিরাম নদীতে ডুবে রাববী (৬) ও রায়হান (৬) নামে দুই শিশু মারা গেছে। শনিবার (১০ আগস্ট ) সন্ধ্যায় উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের চখারচর গ্রামে জিঞ্জিরাম নদীতে এ ঘটনা ঘটে।

রাব্বী উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের চখারচর গ্রামের শেখ ফরিদের ছেলে এবং রায়হান বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের মো. কামরুজ্জামান মিস্টারের ছেলে।
এলাকাবাসী জানায়, রাব্বী ও রায়হান সম্পর্কে মামাত-ফুফাতো ভাই। রায়হান ঈদে দেওয়ানগঞ্জের চখারচর গ্রামে নানা বাড়ি বেড়াতে গিয়েছিল। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাব্বী ও রায়হান বাড়ির পাশের জিঞ্জিরাম নদীর পাড়ে খেলতে যায়। একপর্যায়ে তারা দু’জন নদীতে পড়ে ডুবে যায়। রাত ৮টার দিকে তাদের মরদেহ ভেসে উঠে। পরে তাদের স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
স্থানীয় ইউপি সদস্য মো. আইয়ুব আলী জানান, রাব্বীর বাবা-মা ঢাকায় কাজ করে সংসার চালায়। শিশু দু’টির মৃত্যুতে ওই দুটি পরিবারে ঈদের আনন্দই শেষ হয়ে গেছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি
রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি
১৮ মাসের পরিকল্পনায় কতটা বদলাবে ব্যাংক খাত?
খেলাপির টাকা কি ফেরত আসবে১৮ মাসের পরিকল্পনায় কতটা বদলাবে ব্যাংক খাত?
জেলা-উপজেলা পরিষদ নির্বাচন কবে, প্রশ্নে যা জানালেন ইসি মাছউদ
জেলা-উপজেলা পরিষদ নির্বাচন কবে, প্রশ্নে যা জানালেন ইসি মাছউদ
বেসরকারি হাসপাতালের মান তদারকি করতে সিভিল সার্জনদের চিঠি
বেসরকারি হাসপাতালের মান তদারকি করতে সিভিল সার্জনদের চিঠি
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ