হত্যাসহ ৯ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
১২ আগস্ট ২০১৯, ০৮:৫৮আপডেট : ১২ আগস্ট ২০১৯, ০৯:০১

আসামি আনিছুর রহমান রঞ্জু (মাঝে) জামালপুরের মাদারগঞ্জে একটি হত্যাসহ ৯টি মামলার আসামি আনিছুর রহমান রঞ্জু সরকারকে (৩৫) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ আগস্ট) সকালে উপজেলার পাকেরদহ গ্রামের নিজ বাড়ি থেকে ১৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সামিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনিছুরকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। পাকেরদহ গ্রামের বাড়ি থেকে ১৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, আনিছুরের বিরুদ্ধে মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দি থানায় মাদক, জুয়া, বিস্ফোরক, সন্ত্রাসী ও হত্যা মামলাসহ ৯টি মামলা রয়েছে। সে হত্যা মামলায় পলাতক ছিল। তার বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মাদক আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ওরা দারুণ খেলেছে, কিন্তু আমরা কখনও হাল ছাড়ি না’
‘ওরা দারুণ খেলেছে, কিন্তু আমরা কখনও হাল ছাড়ি না’
জুলাই আন্দোলনে নিহতদের স্মরণসভায় প্রধানমন্ত্রী
জুলাই আন্দোলনে নিহতদের স্মরণসভায় প্রধানমন্ত্রী
১০টি ফুটবল মাঠের সমান চীনের এক জাহাজ!
১০টি ফুটবল মাঠের সমান চীনের এক জাহাজ!
মশা মারতে কোটি কোটি টাকা বরাদ্দ, তবু ডেঙ্গুর প্রকোপ কমছে না কেন
মশা মারতে কোটি কোটি টাকা বরাদ্দ, তবু ডেঙ্গুর প্রকোপ কমছে না কেন
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস