গাইবান্ধায় ৩ হাজার বন্যার্তের মাঝে কোরবানির মাংস বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৯, ০৮:৫১আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১৬:৪৪

বন্যার্তদের মাঝে মাংস বিতরণ করা হচ্ছে গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় অসহায়, দরিদ্র ও বন্যার্ত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে সাঘাটা উপজেলার ভরতখালী এলাকার নতুন কুঁড়ি বিদ্যাপীঠ স্কুল মাঠে তিন হাজার পরিবারের মাঝে দুই কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয়।

ইসলামী রিলিফ বাংলাদেশ-এর অর্থায়নে বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশন এ মাংস বিতরণ করে। সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বন্যার্ত মানুষরা সুশৃঙ্খলভাবে এসে কোরবানির মাংস সংগ্রহ করে।

বন্যার্তরা মাংস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। ভবিষ্যতে দুযোর্গপূর্ন এলাকাগুলোতে আরও বেশি পরিমাণ মাংসের বরাদ্দ দেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা।

এবার গাইবান্ধা জেলায় ইসলামী রিলিফ বাংলাদেশ- এর অর্থায়নে অসহায়,হতদরিদ্র ও বানভাসী মানুষের জন্য ৬৯টি গরু কোরবানি করা হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় তা বণ্টন করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা