পেট্রোল ও অকটেনের নামে কেরোসিন বিক্রি!

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৯, ০৯:৩১আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ০৯:৩৪

সাহার ফিলিং স্টেশন কুষ্টিয়ার ভেড়ামারায় পেট্রোল ও অকটেনের নামে কেরোসিন বিক্রির দায়ে সাহার ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ এই জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ জানান, বুধবার রাতে বারমেইল এলাকার সাহার ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অকটেন ও পেট্রোলের ডিস্পেন্সারে কেরোসিন পাওয়া যায়। এসময় চালান থেকে দেখা যায়, তারা ২১ জুলাই পেট্রোল ও অকটেনের নামে তিন হাজার লিটার কেরোসিন কিনেছে। এ পর্যন্ত ২৪শ লিটার কেরোসিন বিক্রি করেছে অকটেন ও পেট্রোল হিসেবে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মালিক সাহিরুজ্জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। এছাড়াও তেল পরিবর্তন না করা পর্যন্ত পাম্প বন্ধ করে দেওয়া হয়। ভালো তেল নেওয়ার পর তা পুনরায় আমাদেরকে দেখিয়ে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
আমাদের কাছ থেকে কীভাবে বিদ্যুৎ কিনবে সরকার
আমাদের কাছ থেকে কীভাবে বিদ্যুৎ কিনবে সরকার
বাংলাদেশের কমলা জার্সি নিয়ে নাফিস বললেন, ‘এখানে কপি করার কিছু নেই’
বাংলাদেশের কমলা জার্সি নিয়ে নাফিস বললেন, ‘এখানে কপি করার কিছু নেই’
কোরিয়া বক্স অফিস: টানা ষষ্ঠ সপ্তাহেও শীর্ষে ‘দ্য ওডিসি’, দ্বিতীয় ‘অবসেশন’
কোরিয়া বক্স অফিস: টানা ষষ্ঠ সপ্তাহেও শীর্ষে ‘দ্য ওডিসি’, দ্বিতীয় ‘অবসেশন’
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর