নরসিংদীর চরাঞ্চল থেকে বিপুল পরিমাণ ককটেল, টেঁটা ও রামদা উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
২০ আগস্ট ২০১৯, ১৭:০৩আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৭:১২

নরসিংদীর চরাঞ্চল থেকে উদ্ধার করা টেঁটা ও রামদা নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের একটি বাড়ি থেকে ৬২টি ককটেল, ১৪০টি টেঁটা ও পাঁচটি রামদা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ আগস্ট) বিশেষ অভিযান পরিচালনা করে আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামের আলাউদ্দিন (৪০) নামে এক ব্যক্তির বসত বাড়ি হতে এসব অস্ত্র উদ্ধার করা হয়। খবর পেয়ে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার দুই দফায় উদ্ধার করা এসব ককটেল নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের একটি দল। আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

পুলিশ সুপার জানান, পূর্ব শত্রুতার জের ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খোদাদিলা গ্রামের জাকির হোসেন (৪৫) গ্রুপের সঙ্গে একই এলাকার হাসান গ্রুপের বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত রবিবার ও সোমবার দুই গ্রুপের মধ্যে দুই দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এসময় ১০/১৫টি বাড়ি ঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহম্মেদ এর নেতৃত্বে নরসিংদী সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় বিশেষ অভিযান পরিচালনা করে খোদাদিলা গ্রামের মৃত জুলমত আলীর ছেলে আলাউদ্দিনের বসত ঘর থেকে আটটি বালতির মধ্যে রাখা লাল, কালো ও হলুদ রংয়ের স্কচটেপ মোড়ানো ৬২টি ককটেল, ঘরের বারান্দায় রাখা ১৪০টি টেঁটা ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল গতকাল ঘটনাস্থলের অদূরে একটি মাঠে ও আজ দুপুরে নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির মাঠে দুই দফায় ককটলেগুলো নিষ্ক্রিয় করেছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরি আর ভাগ্য ফেরাতে ১৭০০ বছরের পুরোনো মন্দিরে চীনা তরুণদের ভিড়
চাকরি আর ভাগ্য ফেরাতে ১৭০০ বছরের পুরোনো মন্দিরে চীনা তরুণদের ভিড়
৫৬ দিনে ৯ কেজি ওজন কমিয়ে ইনফ্লুয়েন্সার তানিয়া জানালেন রুটিন
৫৬ দিনে ৯ কেজি ওজন কমিয়ে ইনফ্লুয়েন্সার তানিয়া জানালেন রুটিন
বাজার থেকে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
বাজার থেকে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
যশবর্ধনের প্রথম সিনেমায় মা সুনিতাও, গোবিন্দ পরিবারের নতুন অধ্যায়
যশবর্ধনের প্রথম সিনেমায় মা সুনিতাও, গোবিন্দ পরিবারের নতুন অধ্যায়
সর্বাধিক পঠিত
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি