মোটরসাইকেলে বাসের ধাক্কা, পু‌লিশ কনস্টেবল নিহত

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
২৫ আগস্ট ২০১৯, ০৯:৩৯আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০৯:৫৩


মোটরসাইকেল দুর্ঘটনা বান্দরবানে মোটরসাইকেলে যাত্রীবাহী বাসের ধাক্কায় পু‌লিশের এক কনস্টেবল  নিহত হয়েছেন। এ ঘটনায় বাস ও চালককে  আটক করেছে বান্দরবান থানা পুলিশ।

শ‌নিবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে বান্দরবান বালাঘাটা সড়‌কের রোয়াংছড়ি  স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসসহ চালক সাইফুল ইসলাম‌কে আটক করেছে  পু‌লিশ।
নিহত পু‌লিশ সদস্যের নাম ইমরান হোসেন  জ‌নি (২৪)। তার বাড়ি ফেনীতে। জনি বান্দরবান পু‌লিশ লাইন্সের আরআই  অফিসে কর্মরত ছিলেন।

পু‌লিশ জানিয়েছে,  শনিবার রাত ১১টার দি‌কে জ‌নি বালাঘাটার পু‌লিশ লাইন্স থে‌কে বান্দরবান আসার প‌থে রোয়াংছ‌ড়ি স্টেশন এলাকায় বিপরীত দিক থেকে আসা খাজা গরী‌বে নেওয়াজ সা‌র্ভি‌সের এক‌টি বাস তার মোটরসাইকেলেকে ধাক্কা দেয়।  গুরুতর আহত অবস্থা উদ্ধার করে  বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে চট্টগ্রাম মে‌ডিক্যা‌ল কলেজ হাসপাতালে স্থানান্তর ক‌রা হয়। সেখানে নিয়ে গে‌লে রাত ১টা ৫০মি‌নি‌টে কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি তদন্ত) এনামুল হক ভুইয়া বলেন, রাতে  পু‌লিশ লাইন্স থে‌কে বান্দরবান আসার প‌থে ‌মোটরসাইকেলে বাস ধাক্কা দেয়। এতে পু‌লিশ সদস্য নিহত হ‌য়ে‌ছেন। এঘটনায় বাস ও তার চালক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোহরাওয়ার্দী অ্যাভিনিউ নিয়ে নতুন বিতর্কে শুভেন্দু
সোহরাওয়ার্দী অ্যাভিনিউ নিয়ে নতুন বিতর্কে শুভেন্দু
পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত সংসদ
পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত সংসদ
কারও বিপদে সাহায্য নাকি ভিডিও করবেন?
কারও বিপদে সাহায্য নাকি ভিডিও করবেন?
পেলের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল 
পেলের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল 
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী