মির্জাপুরে ফাঁকা গুলি ছুড়ে ২৬ লাখ টাকা ছিনতাই

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৯, ১৬:৪২আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৭:২৬

টাঙ্গাইল টাঙ্গাইলের মির্জাপুরে অস্ত্রের মুখে জিম্মি ও ফাঁকা গুলি ছুড়ে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর মির্জাপুর পরিবেশক অগ্রণী ট্রেড করপোরেশনের ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (২৫ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন সড়কের পৌর সদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
অগ্রণী ট্রেড করপোরেশনের সুপারভাইজার কাজী আসাদুল জানান, মির্জাপুর অগ্রণী ব্যাংকে সিগারেট বিক্রির ২৬ লাখ ৪০ হাজার টাকা জমা রাখার জন্য তিনিসহ আরেক সুপারভাইজার মোহন সাহা ও হিসাবরক্ষক আবদুল মতিন দুটি মোটরসাইকেলে করে বের হন। বাইমহাটিস্থ অফিস থেকে বের হয়ে ওই এলাকায় পৌঁছালে আগে থেকে সেখানে থাকা চারটি মোটরসাইকেলে ৮-১০ জন হেলমেট পরা ব্যক্তি তাদের গতিরোধ করে। তাদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং একজন ফাঁকা গুলি ছুড়ে। এ সময় তাদের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
ওসি সায়েদুর রহমান বলেন, ‘ছিনতাইয়ের খবর পাওয়ার পরপরই আমরা আমাদের তৎপরতা অব্যাহত রেখেছি। এখনও কাউকে চিহ্নিত করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি