বছরের ৯ মাসই স্কুলের মাঠে পানি!

বগুড়া প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৯, ০৯:৫২আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১০:০৬

স্কুলের মাঠে পানি জমে আছে বগুড়ার সোনাতলা উপজেলায় উত্তর গোসাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বছরের ৯ মাসই থাকে বন্যার পানি। বাকি তিন মাস মাঠ থাকে স্যাঁতসেঁতে। শিক্ষার্থীদের জন্য স্কুলের পুকুর পাড়ে দোলনা বসানো হলেও সেখানে গবাদি পশু রাখা হয়। ফলে শিক্ষার্থীরা কোথাও খেলাধুলা করতে পারে না।

১৯৭৪ সালে উত্তর গোসাইবাড়ি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ২০১৭ সালে স্কুলটি জাতীয়করণ করে। বর্তমানে স্কুলে পাঁচজন শিক্ষক ও ১৪০ জন শিক্ষার্থী আছেন।

স্কুলের খেলার মাঠ থাকলেও তা অনেক নিচু। ফলে বন্যার সময় পানি ঢুকলে তা সহজে শুকায় না। এজন্য প্রায় ৯ মাস মাঠে পানি থাকে। অবশিষ্ট তিন মাস মাঠ স্যাঁতস্যাঁতে থাকে। ফলে ওই মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা ও সমাবেশ করতে পারে না। সম্প্রতি বন্যার কারণে প্রায় একমাস স্কুল বন্ধ ছিল। মাইকিং করে শিক্ষার্থীদের স্কুলে আনা হয়েছে।

ছাত্রছাত্রীদের বিনোদনের জন্য মাঠে একটি দোলনা বসানোর কথা ছিল। কিন্তু মাঠে পানি থাকায় তা পার্শ্ববর্তী পুকুরপাড়ে বসানো হয়েছে। এলাকাবাসীরা সেখানে গবাদিপশু রাখায় শিশুরা দোল খেতে যেতে পারে না।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র শাফিউল ইসলাম জানায়, মাঠে পানি থাকায় তারা খেলাধুলা করতে পারে না। স্কুলের বাইরে দোলনা বসানো হলেও সেখানে দোল খাওয়ার পরিবেশ নেই।

দোলনার পাশে রাখা হয়েছে গবাদি পশু ইশা মনি, আশিকুর রহমান, রায়হান মিয়া ও মাইশা খাতুনসহ অনেকে  জানায়, মাঠের পানির মধ্যে দিয়ে শ্রেণিকক্ষে যাতায়াত করতে হয়। এতে তাদের হাত-পা চুলকায়।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম জানান, বছরের বেশিরভাগ সময় মাঠে পানি থাকে। তাই শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না।

প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন জানান, মাঠে মাটি ভরাটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি আরা জানান, ইতোমধ্যেই ওই বিদ্যালয়ের সংস্কারের জন্য দেড় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। তখন সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে