কবিরহাটে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৯, ০৬:৫২আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১০:৪৯

নোয়াখালী নোয়াখালীর কবিরহাট থানায় এক কলেজছাত্রী (২৩) ধর্ষণের অভিযোগ করেছেন। সাইফুর রহমান (২৭) নামের এক তরুণের বিরুদ্ধে তিনি এ অভিযোগ করেন। সোমবার (২৬ আগস্ট) সকালে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।

কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, অভিযোগের ভিত্তিতে সাইফুর রহমানকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। সে কবিরহাট পৌরসভার পূর্ব ফতেজঙ্গপুর গ্রামের সেকান্দর মিয়ার ছেলে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ডাক্তারি পরীক্ষা শেষে ওই ছাত্রীকে পুলিশি হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাইফুর রহমানের সঙ্গে ওই তরুণীর সাত বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। শুক্রবার (২৩ আগস্ট) বিকালে তারা একসঙ্গে ঘুরতে বের হন। ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় সাইফুর রহমান ওই তরুণীকে তাদের বাড়ির একটি নির্মাণাধীন ঘরের ছাদে নিয়ে যান। রাতে তারা একসঙ্গে ছিলেন। শনিবার (২৪ আগস্ট) ভোরে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর থেকে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন সাইফুর। 

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ