হবিগঞ্জে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৯, ০৯:২৫আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১০:৪১

হবিগঞ্জে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে একটি পুকুরে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
নিহতরা হলো জেলার বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বল্লবপুর গ্রামের সাইফুল মিয়ার ছেলে সালমান মিয়া (৬) ও তার চাচাতো ভাই তোফাজ্জুল মিয়ার ছেলে তায়েব মিয়া (৫)।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা থেকে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খুঁজে না পাওয়ায় এলাকায় মাইকিং করা হয়।
মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে শিশুদের লাশ পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন। পরে তাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
স্থানীয় ইউপি মেম্বার খন্দকার মনিরুজ্জামান মনু জানান, নিহত শিশুদের বাড়ির চারদিকে পানি। প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে, শিশুরা সোমবার সন্ধ্যায় খেলাধুলা করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, শিশুদের লাশ স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে বলে তাকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’