রংপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৯, ০৯:৩৬আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১০:৩১

গ্রেফতার

লালমনিরহাট থেকে রেজাউল আলম বসুনিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩। সোমবার সকালে জেলার আদিতমারী থানার পলাশী ইউনিয়নের কিশামত ক্ষুদ্র চন্দ্রপুর এলাকা থেকে ৯৯০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক বসুনিয়া আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের কিশামত ক্ষুদ্র চন্দ্রপুর গ্রামের মো. মাহাবুবর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মাদক ব্যবসায়ী রেজাউল আলম বসুনিয়া ইয়াবার বড় একটি চালান নিয়ে আদিতমারী থানায় অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।

র‌্যাব ১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’