নরসিংদীতে নিজ ঘরে মিললো নারীর গলাকাটা মরদেহ

নরসিংদী প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৯, ১১:২৮আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৮:০২

নরসিংদী

নরসিংদীতে নিজ বসতঘর থেকে সাজেদা বেগম (৬৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাজেদা বেগম সদর উপজেলার চিনিশপুর গ্রামের মৃত মতিউর রহমানের স্ত্রী। সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নারীর ছেলে আইন উদ্দিন (৩৮) ও নাতি মঞ্জুর হোসেন রিজনকে (১৭) আটক করেছে পুলিশ।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাতে সাড়া না পেয়ে ছেলে আইন উদ্দিন ঘরে গিয়ে মা সাজেদা বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাতেই নরসিংদী সদর মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে আইন উদ্দিন ও নাতি রিজনকে আটক করে পুলিশ।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সামথিং বিগ’ নিয়ে আসছেন জাজের ‘ডানাকাটা’ পরী
‘সামথিং বিগ’ নিয়ে আসছেন জাজের ‘ডানাকাটা’ পরী
হাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, কারণ জানতে কমিটি
হাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, কারণ জানতে কমিটি
বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ৪
বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ৪
হামলা-পাল্টা হামলার পর টিকবে তো মার্কিন-ইরান চুক্তি
কী, কেন, কীভাবেহামলা-পাল্টা হামলার পর টিকবে তো মার্কিন-ইরান চুক্তি
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার