ভারতে প্রবেশের সময় ফেনী থেকে ৩ নাইজেরিয়ান আটক

ফেনী প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৯, ০৪:৩১আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০৪:৩৩

ভারতে প্রবেশের সময় ফেনী থেকে ৩ নাইজেরিয়ান আটক

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ফেনীর পরশুরামে তিন নাইজেরিয়ান ও দুই বাংলাদেশিকে আটক করছে বিজিবি। বুধবার রাতে পরশুরাম উপজেলার দক্ষিণ কেতরাঙ্গা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে ফেনী করাগারে পাঠানো হয়েছে।

ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান , গোপন সংবাদের ভিত্তিতে কেতরাঙ্গা বিওপির টহলদল সীমান্ত পিলার ২১৭৪/এম হতে ৫শ’ গজ বাংলাদেশের ভেতরে প্রাইভেটকারসহ ওই পাঁচজনকে আটক করা করেছে।

আটক  তিন নাইজেরিয়ান হলো- ইকবোজানু (৩৬) পাসপোর্ট নং এ ০৭১৭২৯৬১, এগবো (৪৭), পাসপোর্ট নং এ ১০১৬৮৭১৬, ইজিডিজু (৩৬) পাসপোর্ট নং এ ১০৩৭৭৪৫৫।

বাকি দুই বাংলাদেশি কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট উপজেলার বকরগঞ্জের কদমতলী গ্রামের আবুল হাসেমের ছেলে মো. সবুর মিয়া (ড্রাইভার) (৩৭) এবং ফেনীর ফুলগাজী উপজেলার ঘনিয়ামোড়া গ্রামের আবুল খায়েরের ছেলে মো. ইমাম হোসেন (৩৭)।

তিন নাইজেরিয়ান নাগরিকের কাছে বাংলাদেশি ভিসাসহ পাসপোর্ট থাকলেও ভারতীয় কোনও ভিসা/বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাদের কাছ থেকে ২ হাজার ৩শ’ ডলার, ১৭ হাজার ২শ’ টাকা, ২টি ল্যাপটপ ও আরও কিছু ব্যবহার্য মালামাল পাওয়া যায়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী