মিয়ানমারের ওপর বিশ্বাস নেই বলে দেশে ফিরছে না রোহিঙ্গারা: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৯, ১৮:৩৩আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৮:৪৮

সিলেটে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশের আশ্রয়ে থাকা রোহিঙ্গারা মিয়ানমারের কথা কোনোভাবেই বিশ্বাস করছে না। যার কারণেই তারা দেশে যেতে চাচ্ছে না। তাদের ভেতরে ভয় ও নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে।’

শুক্রবার (৩০ আগস্ট) সিলেট নগরের ধোপা দিঘির পাড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা মিয়ানমারকে বলেছিলাম, তোমাদের দায়িত্ব রোহিঙ্গাদের বোঝানো। তারা কেন দেশে যাচ্ছে না? তাদেরকে বলা হয়েছিল রোহিঙ্গাদেরকে বিশ্বাস করাতে হলে তাদের যারা নেতা রয়েছে তাদেরকে মিয়ানমার নিয়ে তাদের জন্য কী কী করা হয়েছে সেগুলো পর্যবেক্ষণ করিয়ে নিয়ে আসা। তাহলে তাদের নেতারাই তাদেরকে বোঝাতে সক্ষম হবে। এক কথায় মিয়ানমার তাদের লোককে বোঝাতে ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। রোহিঙ্গা সমস্যা কিন্তু বাংলাদেশের সমস্যা তা মনে করলে ভুল হবে। এই সমস্যা পুরো বিশ্বের সমস্যা।  এক্ষেত্রে অন্য দেশগুলোকে বিশেষ ভূমিকা রাখা উচিত।’

রোহিঙ্গাদের শোডাউনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা লাখ লাখ টাকা খরচ করে যে শোডাউন করেছে তা আমাদের নজরে আছে। এমনকি শোডাউনের সময় রোহিঙ্গাদের হাতে দেখা গেছে মোবাইল ফোন। অথচ তাদের কোনও জাতীয় পরিচয়পত্র নেই। আমরা শুনেছি এগুলো বিভিন্ন এনজিও রোহিঙ্গাদের কাছে সরবরাহ করেছে।  এছাড়াও তারা বিলবোর্ড, প্ল্যাকার্ড, প্রচারপত্র বিলি করেছে। এসব প্রচারপত্রে তারা বলেছে- তাদের পাঁচটি শর্ত পূরণ না হলে তারা যাবে না। এসব কাজে যারা তাদেরকে সহযোগিতা করছেন এবং কেউ কেউ দা-কুড়াল তৈরি করতে সহায়তা করছেন আমরা তাদেরকে শনাক্ত করেছি।  তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে।’

তিনি আরও বলেন, বাংলাদেশে যতদিন রোহিঙ্গা থাকবে ততদিন এদেশের আইনকানুন তাদেরকে মেনে চলতে হবে। না মানলে এদেশের আইনে শাস্তি পেতে হবে।

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন,  ‘বিএনপির মনে শান্তি নেই। তাই তারা অনেক কিছুই বলে। তাদেরকে বলতে দেন। তাদের কথায় কিছুই যায় আসে না। তারা কিন্তু গঠনমূলক কথা বলে না। দেশের অনেক উন্নতি হচ্ছে কিন্তু তারা বলে কোনও উন্নতি হয়নি। তারা সব পারে কিন্তু একটা সমাবেশ করতে পারে না।’

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি