পিকনিকের বাস থেকে ৫৮ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ আগস্ট ২০১৯, ০৭:৩৬আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ০৭:৫০

পিকনিকের বাস থেকে ৫৮ হাজার পিস ইয়াবা উদ্ধার পিকনিকের বাসে করে ইয়াবা পাচারের সময় ৫৮ হাজার পিস ইয়াবাসহ বাসের চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (৩০ আগস্ট) বিকালে সাতকানিয়ার কেরানিহাট এলাকায় ওই বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান এ তথ্য জানিয়েছেন।
বাসটি কক্সবাজার জেলার উখিয়া থেকে রাঙামাটি যাচ্ছিল বলে তিনি জানিয়েছেন। বাসে জামবাগান ইসলামিক ও সাংস্কৃতিক যুব ঐক্য পরিষদের নামে পিকনিকের ব্যানার সাঁটানো ছিল।
আটক দুইজন হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমোড়া এলাকার মো. রহিম এবং টেকনাফের কে কে পাড়ার মো. রফিক।
পিকনিকের বাস থেকে ৫৮ হাজার পিস ইয়াবা উদ্ধার মাশকুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে কৌশলে পিকনিকের বাসে করে ইয়াবা নিয়ে আসছিল তারা। গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদি হাসানের নেতৃত্বে একটি টিম কেরানীরহাট এলাকায় অভিযান চালিয়ে বাস থেকে ৫৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। বাসের চালকের আসনের সামনে ড্যাসবোর্ডের পাশে আলাদা কম্পার্টমেন্ট তৈরি করে ইয়াবাগুলো সেখানে রাখা হয়েছিল। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, যাত্রীদের অজান্তে কক্সবাজার থেকে এসব ইয়াবা তারা গাড়িতে তুলেন। ইয়াবাগুলো চট্টগ্রামে হস্তান্তর করার কথা ছিল।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি