নরসিংদীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, গ্রেফতার ৪

নরসিংদী প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৯, ০৯:২২আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ০৯:৩৬

বন্দুকযুদ্ধে নিহত মিঠুন নরসিংদীতে জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে  বন্দুকযুদ্ধে আওলাদ হোসেন মিঠুন (৩৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় তার চার সহযোগীকে পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৩০ আগস্ট) ভোররাতে মাধবদী শহরের টাঁটাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। আওলাদ হোসেন মাধবদী থানার টাঁটাপাড়া মহল্লার জাকির হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবদুল গাফফার জানান, পুলিশের তালিকাভুক্ত মাদক ও অস্ত্র ব্যবসায়ী মিঠুনকে তার সহযোগী সোহেলসহ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের কাঞ্চন এলাকা থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারে নামে গোয়েন্দা পুলিশ। এসময় আগে থেকে উঁৎ পেতে থাকা মিঠুনের অন্যান্য সহযোগীরা গোয়েন্দা পুলিশের ওপর আতর্কিত হামলা চালায়। পুলিশ পাল্টা গুলি ছুড়লে বেশ কয়েকজন পালিয়ে যায়। এতে ডিবি পুলিশের দুই সদস্যসহ মিঠুন আহত হয়।  তাকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অস্ত্রসহ গ্রেফতার হওয়া চারজন এসময় মিঠুনের সহযোগী সন্ত্রাসী হৃদয় (২২), মাইনুল (২৪), মেহেদি হাসান (২৫) কে দুটি বিদেশি পিস্তল, একটি পাইপগান ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে  গোয়েন্দা পুলিশ। মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকের ডজন খানেক মামলা রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি