শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতিকে দ্বিতীয় দফা হামলার অভিযোগ, গ্রেফতার ৪

গাজীপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৯, ১০:২৩আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১০:৩৩

গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম জিকু (৩০) প্রতিপক্ষ যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের হাতে দ্বিতীয় দফা হামলায় আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিকুর চাচা মঞ্জুর আলম বাদী হয়ে শুক্রবার বিকেলে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। শ্রীপুর থানার আফিসার ইনচার্জ (অপারেশন) আকতার হোসেন এ কথা জানান।

আহত জাকিরুল ইসলাম জিকু উত্তরার আধুনিক হাসপাতালে চিকিৎসাধী আছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় শ্রীপুর পৌরসভার সবুজবাগ এলাকায় তিনি হামলার শিকার হন। হামলাকারীরা সবাই যুবলীগ ও ছাত্রলীগ কর্মী।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, শ্রীপুর পৌরসভার কলেজ পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে হাবিবুর রহমান জুয়েল (৪০), শান্তিবাগ এলাকার জাহাঙ্গীরের ছেলে মারুফ (১৫), ডোয়াইবাড়ী গ্রামের সফির উদ্দিনের ছেলে রাসেল (৩৮) ও আবুল মণ্ডলের ছেলে মাসুম মণ্ডল (২৮)। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  

মামলার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছাত্রলীগ সভাপতি জাকিরুল ইসলাম জিকু তার বাসা থেকে বের হয়ে সবুজবাগ এলাকা দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা দা, লাঠি, ছোরা, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। তারা  জিকুর কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা ও অপ্পো এস-৩ মডেলের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে জিকু জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উত্তরার আধুনিক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে জাকিরুল ইসলাম জিকু ২৩ আগস্ট আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে শ্রীপুর রেলস্টেশন চত্বরে প্রথম দফা হামলার শিকার হন। ওই সময় শ্রীপুর থানায় জাকিরুল ইসলাম জিকু একটি মামলা দায়ের করেন।

শ্রীপুর থানার আফিসার ইনচার্জ (অপারেশন) আকতার হোসেন জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম জিকুর ওপর হামলায় জড়িত চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছেন।

গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল আলম রবিন জানান, বার বার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতির ওপর হামলায় শ্রীপুরে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আশা করছি আইনশৃঙ্খলা বাহিনী বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের হাতে তুলে দিয়ে শ্রীপুরে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবে।  

প্রসঙ্গত, গত ২৩ আগস্টের হামলায় ছাত্রলীগ সভাপতি জাকিরুল ইসলাম জিকুসহ উপজেলা ছাত্রলীগের ৩ নেতা গুরুতর আহত হয়েছেন।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি