তিন বছর ধরে ‘সম্পর্ক’, আ. লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৯, ১২:০৮আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১৫:১৪

কুড়িগ্রাম

বিয়ে ও চাকরির প্রলোভন দেখিয়ে তিন বছর ধরে এক তরুণীর সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ উঠেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলামের (৫৫) বিরুদ্ধে। তবে এই সম্পর্কের সূত্র ধরে ওই নেতার বিরুদ্ধে উলিপুর থানায় ধর্ষণ ও প্রতারণার লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণী। এদিকে অভিযোগ দায়েরের তিন দিন পরও মামলা রেকর্ড করেনি উলিপুর থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযোগকারী তরুণী সম্পর্কে সিরাজুল ইসলামের নাতনি। পান্ডুল ইউনিয়নে প্রতিবন্ধীদের স্কুলে চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা নেন সিরাজুল ইসলাম। চাকরি দেওয়ার বলে একসময় ওই তরুণীর সঙ্গে তার অন্তরঙ্গতা বাড়তে থাকে। ওই তরুণীর বাড়িতে তিনি যাতায়াত করতে থাকেন। ২০১৬ সালের ১০ আগস্ট রাতে ওই তরুণীকে বাড়িতে একা পেয়ে সিরাজুল ধর্ষণ করে। এরপর থেকে তাকে বিয়ে ও চাকরির আশ্বাস দিয়ে নিয়মিত যৌন সম্পর্ক করতো। ওই তরুণী বারবার বিয়ে করতে বললেও সিরাজুল রাজি হননি। চাকরি বাবদ দেওয়া টাকা ফেরত চাইলেও তা দেননি তিনি। পরে গত ৪ আগস্ট বিয়ের দাবি নিয়ে সিরাজুলের বাড়িতে উপস্থিত হন। তখন সিরাজুল বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং তরুণীকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন।

এ বিষয়ে ওই তরুণী জানান, থানায় অভিযোগ করার পর এই আওয়ামী লীগ নেতা তার বাড়িতে এসে তাকে মারধর করে। এ সময় তিনি ফোন করে পুলিশের সাহায্য চাইলেও তাকে সাহায্য করা হয়নি। পরে ৯৯৯-এ দু’বার ফোন করলে ঘটনার ৩ ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে।

ওই তরুণী বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অভিযোগ, সিরাজুল প্রভাব খাটিয়ে থানায় মামলা না নিতে চাপ প্রয়োগ করে আসছেন।

তিনি বলেন, ‘সিরাজুল আমাকে ধর্ষণ করার পর তিন বছর ধরে বিয়ের কথা বলে আমার সঙ্গে মেলামেশা করছে। বিয়ের দাবিতে আমি তার বাড়িতে গেলে তিনি আমাকে মেরে মারাত্মক জখম করে। এখন তারা ফয়সালা করার জন্য বিভিন্নভাবে আমাকে চাপ দিচ্ছে। আমি সরকারের কাছে এর যথাযথ বিচার চাই।’

এ বিষয়ে জানতে চাইলে সিরাজুল বলেন, ‘ওই তরুণী সম্পূর্ণ মিথ্যা বলছে। তাকে প্রতিবন্ধী স্কুলে চাকরি দিয়ে এক লাখ টাকা নেওয়া হয়েছে এবং সেই টাকা ওই স্কুলের প্রধান শিক্ষককে দেওয়া হয়েছে। ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং সে বিভিন্ন সময় আমাকে বিয়ে করতে চাপ দিয়ে আসছে।’

২৮ বছরের তরুণী কেন আপনাকে বিয়ে করতে চাইবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তা জানি না। সে একবার আমাকে তার এক আত্মীয়ের বাড়িতে ডেকে নিয়ে কাজি ডেকে জোর করে বিয়ে করার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু তার পরিবার থেকেও সে বাধা পেয়েছে। সে কেন আমার পিছু নিয়েছে সেটা আমি জানি না।’

তরুণীর বাড়িতে গিয়ে তার পরিবারের ওপর হামলার বিষয়ে সিরাজুল বলেন, ‘আমি যাইনি বরং তারা আমাকে ডেকে নিয়ে গিয়ে আমার ওপর হামলা করেছে। তাদের হামলায় আহত হয়ে আমি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। আমি আজকালের মধ্যে তাদের বিরুদ্ধে মামলা করবো।’

উলিপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, ‘ওই তরুণী থানায় একটি অভিযোগ দিয়েছেন। ওসি স্যার ছুটিতে থাকায় বিষয়টি আমাদের সার্কেল স্যার দেখছেন।’

যোগাযোগ করা হলে উলিপুর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান বলেন, ‘আমরা অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখছি। অভিযোগকারী তরুণীকে আমরা ডেকেছি। শুনেছি তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এলে তার সঙ্গে কথা বলে মামলা রেকর্ডের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

থানায় অভিযোগের তিন দিন পরেও কেন মামলা নেওয়া হয়নি- এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘ধর্ষণের মতো গুরুতর অভিযোগের বিষয়গুলো অভিযোগকারীর সঙ্গে সরাসরি কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।’

/এসটি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
মেসির নাগালের বাইরে যে বিশ্বকাপ রেকর্ড গড়েছেন রোনালদো
মেসির নাগালের বাইরে যে বিশ্বকাপ রেকর্ড গড়েছেন রোনালদো
দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না: জামায়াত আমির
দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না: জামায়াত আমির
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নারী ও শিশু নিহত
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নারী ও শিশু নিহত
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ