এরশাদের চেহলাম উপলক্ষে বরিশালে আলোচনা সভা

বরিশাল প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৯, ১৮:৪৩ আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১৮:৪৯

বরিশালে আলোচনা সভা বরিশালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বরিশালে জেলা ও মহানগর জাতীয় পার্টি এই আয়োজন করেছে।

শনিবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় নগরীর টাউন হলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্র্রীয় জাতীয় পার্টির নেতা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল ও মালয়েশিয়া জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি এসএম রহমান পারভেজসহ স্থানীয় নেতারা। সভা শেষে হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে বিকালে মহানগর দলীয় কার্যালয়ে কোরআনখানি অনুষ্ঠিত হয়। এরপর গাজী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মোনাজাতে সভাপতিত্ব করেন মহানগর জাতীয় পার্টির সভাপতি নগরীর ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একেএম মুরতজা আবেদীন। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ চুন্নু ও সাংগঠনিক সম্পাদক একেএম মোস্তফাসহ স্থানীয় নেতারা।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী
স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী
ময়লা ফেলা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
ময়লা ফেলা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
যোগব্যায়াম, মোবিলিটি ও স্ট্রেংথ ট্রেনিংয়ে ফিট থাকছেন মনীষা কৈরালা
যোগব্যায়াম, মোবিলিটি ও স্ট্রেংথ ট্রেনিংয়ে ফিট থাকছেন মনীষা কৈরালা
সৌদিতে সেনা মোতায়েনে সম্মত মক্কা প্রতিরক্ষা জোটের দেশগুলো
সৌদিতে সেনা মোতায়েনে সম্মত মক্কা প্রতিরক্ষা জোটের দেশগুলো
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়