ফোনে গেম খেলা নিয়ে বিরোধে ছুরিকাঘাত, দুই বন্ধু গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৯, ২০:৩৫আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ২০:৩৮

আহত জিহাদ হোসেন বগুড়ায় মোবাইল ফোনে গেম খেলা নিয়ে বিরোধের জেরে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করা হয়েছে। তার নাম জিহাদ হোসেন (১৬)। শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার নামুজা ইউনিয়নের ধলমোহিনী আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জিহাদকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ তার সহপাঠীসহ দুই বন্ধুকে গ্রেফতার করেছে। শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় জিহাদের মা মনোয়ারা বেগম তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।

গ্রেফতার দুই বন্ধু হলো- ধলমোহিনী আকন্দপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিবগঞ্জের ফাঁসিতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন (১৬) ও প্রতিবেশী হেলাল উদ্দিনের ছেলে একই স্কুলের নবম শ্রেণির ছাত্র ফজলুর রহমান বিজয় (১৫)।

সদর থানার এসআই সুমন কুমার ও স্বজনরা জানান, একই গ্রামের আবদুল জলিলের ছেলে জিহাদ হোসেন শিবগঞ্জের ফাঁসিতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সহপাঠী সাব্বির ও নবম শ্রেণির বিজয়ের সঙ্গে তার ভালো বন্ধুত্ব রয়েছে। শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোনে গেম খেলা নিয়ে জিহাদের সঙ্গে বন্ধু সাব্বির ও বিজয়ের বাকবিতন্ডা হয়। রাত ১২টার দিকে সাব্বির ও বিজয় বাড়িতে গিয়ে জিহাদকে ঘুম থেকে ডেকে তোলে। কথা বলার একপর্যায়ে সাব্বির সঙ্গে নিয়ে যাওয়া চাকু দিয়ে জিহাদের মাথা, ঘাড় ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে জিহাদের পেট থেকে নাড়িভুড়ি বেরিয়ে পড়ে। স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। প্রতিবেশীরা  রক্তমাখা ছুরিসহ সাব্বিরকে আটক করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বিজয়কেও আটক করা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ সেখানে গেলে আটক দুই জনকে তাদের কাছে সোপর্দ করা হয়।

এসআই সুমন কুমার আরও জানান, শজিমেক হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন জিহাদের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সন্ধ্যায় তার মা গ্রেফতার ছেলের দুই বন্ধুর বিরুদ্ধে থানায় মামলা করেছেন। রবিবার তাদের আদালতে হাজির করা হবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জ্বালানির মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: গোলাম পরওয়ার
জ্বালানির মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: গোলাম পরওয়ার
যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির খবরে কঠোর হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির খবরে কঠোর হুঁশিয়ারি ইরানের
মসজিদে চেয়ার-সোফা বসিয়ে সভা, এমপিকে ঘিরে সমালোচনা
মসজিদে চেয়ার-সোফা বসিয়ে সভা, এমপিকে ঘিরে সমালোচনা
বিশ্বকাপ, ইউরো জয়ের পর দে লা ফুয়েন্তের মেয়াদ বাড়ালো স্পেন
বিশ্বকাপ, ইউরো জয়ের পর দে লা ফুয়েন্তের মেয়াদ বাড়ালো স্পেন
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি