লুঙ্গি বিক্রির আড়ালে ইয়াবা ব্যবসা!

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৭

ইয়াবা মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় লুঙ্গি বিক্রির আড়ালে ইয়াবা বিক্রির সময় ৫ হাজার ৩০ পিস ইয়াবাসহ মো. জাবেদকে (৫৫) আটক করেছেন র‍্যাব সদস্যরা। 

শনিবার (৩১ আগস্ট) উপজেলার কুচিয়ামোড়া আদর্শ ডিগ্রি কলেজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে র‍্যাব-১১।

র‍্যাব-১১, সিপিসি-১ এর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, গাংচিল বাস কাউন্টারের সামনে লুঙ্গি ফেরি করে বিক্রির আড়ালে ইয়াবা বিক্রি করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫ হাজার ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রির এক হাজার ১০০ টাকা, মোবাইল সেট জব্দ করা হয়েছে। সে কক্সবাজার ও চাঁদপুর থেকে ইয়াবা এনে মুন্সীগঞ্জ জেলায় ব্যবসা করতো। এই ঘটনায় সিরাজদিখান থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি