নীলফামারীতে ছাত্রলীগের আলোর মিছিল

নীলফামারী প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৫ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৯

আলোর মিছিল শোককে শক্তিতে রূপান্তরের লক্ষ্যে ‘আলোর মিছিল’ করেছে নীলফামারী জেলা ছাত্রলীগ। শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সার্বিক ব্যবস্থাপনায় মিছিলটি মোমবাতি জ্বালিয়ে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

এর আগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

বক্তরা বলেন, এই দেশে আর যেন ১৫, ২১ আগস্টের আবির্ভাব না হয়। কতিপয় দুষ্কৃতিকারী অপশক্তি ও বিপদগামী সেনা সদস্য জাতির জনকের হত্যার মধ্যে দিয়ে সোনার বাংলাকে ব্যর্থ রাস্ট্রে পরিণত করতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি।

তারা বলেন, শেখ হাসিনা শক্ত হাতে সেইসব অপশক্তি রুখে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নকে পর্যায়ে ক্রমে বাস্তবায়ন করে যাচ্ছে। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের এবং ২১ আগস্ট খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের সর্বোচ্চ শাস্তি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক