অর্থাভাবে ছেলের চিকিৎসা করতে না পেরে মায়ের আত্মহত্যার অভিযোগ

নীলফামারী প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৩

নীলফামারী অর্থাভাবে ক্যানসার আক্রান্ত ছেলের চিকিৎসা করাতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে সাবিনা বেগম (৪৫) নামে এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১ সেপ্টেম্বর) ভোরে ঘটনাটি ঘটেছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা এ তথ্য জানান।

সাবিনা নীলফামারীর সৈয়দপুরে খাতামধুপুর ইউনিয়নের খামাতপাড়া এলাকার মনোয়ার হোসেনের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, দরিদ্র মনোয়ার হোসেনের তিন ছেলে ও দুই মেয়ে। তাদের মধ্যে মেজো ছেলে সবুজ (২৫) ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে অসুস্থ হয়ে শয্যাশায়ী। অর্থাভাবে তার চিকিৎসা করতে পারছিলেন না মনোয়ার। এ নিয়ে সাবিনার সঙ্গে প্রায়ই বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। চরমদুঃখ-কষ্টে দিনাতিপাত করছিল অসহায় পরিবারটি। ছেলের চিকিৎসার জন্য যেটুকু সহায়-সম্বল ছিল তা বিক্রি করে শেষ হয়ে গেছে। সমাজের বিত্তশালীদের দ্বারে দ্বারে ঘুরেও কোনও সহযোগিতা না পেয়ে সাবিনা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। গত কয়েকদিন যাবৎ তিনি ঠিকমতো খাওয়া-দাওয়া ও কাজ-কর্ম করতে পারছিলেন না।

এ অবস্থায় গত শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি বিষপান করেন। ঘুমন্ত অবস্থায় বাড়ির লোকজন তার গোঙানির শব্দ পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাৎক্ষণিক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে এসে দাফনের প্রস্তুতিকালে খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ লাশ থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ওসি জানান, লাশ ময়নাতদন্ত করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
অজন্তা-ইলোরা: দেখা হয় নাই চক্ষু মেলিয়া
অজন্তা-ইলোরা: দেখা হয় নাই চক্ষু মেলিয়া
মিম, রিলস ও পোস্টারে প্রতিবাদ: যন্তর মন্তরে তরুণদের অস্ত্রের নাম হাস্যরস
মিম, রিলস ও পোস্টারে প্রতিবাদ: যন্তর মন্তরে তরুণদের অস্ত্রের নাম হাস্যরস
যুক্তরাজ্যে শিশুকে বাঁচাতে গিয়ে সাগরে ডুবে প্রাণ গেলো ব্রিটিশ-বাংলাদেশি মা-মেয়ের 
যুক্তরাজ্যে শিশুকে বাঁচাতে গিয়ে সাগরে ডুবে প্রাণ গেলো ব্রিটিশ-বাংলাদেশি মা-মেয়ের 
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের