ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ৮ মামলার আসামি নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০১

বন্দুকযুদ্ধ ময়মনসিংহ সদরের বাদেকল্পায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। তার নাম খলিল (৩৭)। রবিবার (১ সেপ্টেম্বর) রাত সোয়া ১টার সময় এই ঘটনা ঘটে।
খলিল ময়মনসিংহের ফুলবাড়িয়ার বাকচালা গ্রামের বাসিন্দা। সে আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের সদস্য। তার বিরুদ্ধে থানায় ৮টি মামলা রয়েছে। জেলা গোয়েন্দা বিভাগের ওসি শাহ কামাল আকন্দ এসব তথ্য জানান।
ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, রবিবার রাত সোয়া ১টার দিকে ময়মনসিংহ সদরের বাদেকল্পা এলাকায় কিছু আন্তঃজেলা চোরচক্রের সদস্যরা অটোরিকশা কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরচক্রের সদস্যরা গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় খলিলকে আটক করা হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খলিলকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুটি অটোরিকশা ও একটি দেশি পাইপগান উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে দুই পুলিশ কনস্টেবল আমির হামজা ও জাহাঙ্গীর আলম আহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য খলিলের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান চায় জাতিসংঘ
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান চায় জাতিসংঘ
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ