মৃত্যু ফাঁদ বানাশুয়া রেল ব্রিজ

কুমিল্লা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৮ আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫২

বানশুয়া রেল ব্রিজ কুমিল্লার বানাশুয়া রেল ব্রিজ দিন দিন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজ এলাকায় ২২, ২৩ ও ২৫ আগস্ট চারজন নিহত হয়েছেন। ব্রিজে রেললাইনের পাশে ওয়াকওয়ে না থাকা, ব্রিজের পাশে বাজার, আবাসস্থল হওয়ায় দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২৫ আগস্ট কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া রেল ব্রিজের নিচে গোমতী নদী থেকে শুভ বিকাশ চাকমা (৫০) নামের এক বৌদ্ধ ভিক্ষুর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কা লেগে ব্রিজ থেকে পড়ে তিনি নিহত হয়েছেন।

২৩ আগস্ট বানাশুয়া রেলসেতুর দক্ষিণ অংশে ট্রেনে কাটা পড়ে স্বপ্নীল হক আদিত্য (১৩) এবং সেতু রায় (১৪) নিহত হয়।

বানাশুয়া রেল ব্রিজ রেলওয়ে ও রেল পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন কারণে এখানে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে রেল ব্রিজটির আশেপাশে গোমতী নদীর তীরে কফি শপ গড়ে উঠেছে। এখানে মানুষের ভিড় হয়। কেউ সময় বাঁচাতে, কেউ শখ করে রেল ব্রিজ পাড়ি দেয়। ব্রিজের পাশে কোনও ওয়াকওয়ে নেই। ট্রেন আসলে একপাশে যাওয়ারও সুযোগ নেই। ব্রিজের দুই মাথায় দু’টি গুরুত্বপূর্ণ সড়ক থাকলেও নেই রেলগেট। এছাড়া ব্রিজের দক্ষিণ দিকটি ৪৫ ডিগ্রি বাঁক রয়েছে। লাইনের পাশে গাছ ও ঝোঁপ-ঝাড় থাকায় ট্রেন আসলে দেখার সুযোগ নেই। কুমিল্লা রেল স্টেশন দুই কিলোমিটার দূরে হওয়ায় ট্রেনের গতিও বেশি থাকে।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মিজবাহুল আলম চৌধুরী জানান, এখানে দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ বিষয়ে রেলওয়ে জেলা চট্টগ্রামের পুলিশ সুপার বরাবর চিঠি পাঠানো হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করলে আশা করি দুর্ঘটনা কমবে।

বানাশুয়া রেল ব্রিজ রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বলেন,রেললাইন ও ব্রিজে হাঁটা চলা বেআইনি। কিন্তু বাজার,আবাসস্থল সব কিছু রেললাইনের পাশে করা হচ্ছে। যার কারণে দুর্ঘটনা বাড়ছে। বানাশুয়া রেল ব্রিজের স্থলে নতুন ব্রিজ হবে। সেখানে ব্রিজের পাশে ওয়াকওয়ে থাকবে। আশা করি এতে দুর্ঘটনা কমবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষকদের বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের সভা আহ্বান
শিক্ষকদের বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের সভা আহ্বান
সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরি চান গার্মেন্টস শ্রমিকরা
সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরি চান গার্মেন্টস শ্রমিকরা
হোটেলে আগুন, গ্রেফতার আ.লীগের ৭ নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি
হোটেলে আগুন, গ্রেফতার আ.লীগের ৭ নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি
৫০০ বছরের ইতিহাসের শহর গর্লিৎস
৫০০ বছরের ইতিহাসের শহর গর্লিৎস
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার