শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৪

মাদারীপুর

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারিয়া আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে পৌরসভার সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

মারিয়া আক্তার পৌরসভার শ্যামাইল মৃধাকান্দি গ্রামের ইব্রাহিম বেপারীর মেয়ে। সে সালেহ আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

শিক্ষার্থী ও শিক্ষকেরা জানান, আজ (মঙ্গলবার) সকালে মারিয়া বিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের ছাদের ওপরে যায়। এসময় অসাবধানতায় ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে সে জড়িয়ে যায় এবং ওই অবস্থায় দোতলার ছাদ থেকে নিচে পড়ে। পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আজ দুপুরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্নু মিয়া বলেন, ‘নির্মাণাধীন ওই ভবনে যেতে শিক্ষার্থীদের নিষেধাজ্ঞা রয়েছে। তবু ওই শিক্ষার্থী কীভাবে সেখানে গেলো, আমরা বুঝতে পারছি না।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি