গাড়িতে মানবাধিকার সংগঠনের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৭

গাড়িতে মানবাধিকার সংগঠনের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার প্রাইভেটকারে মানবাধিকার সংগঠনের লগোযুক্ত স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারের ঘটনা ঘটেছে। ওই গাড়ি থেকে ৬০ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মাশকুর রহমান এ তথ্য জানিয়েছেন। আটক দুই জনের মধ্যে একজন নিজেকে মানবাধিকার সংগঠনের সভাপতি পরিচয় দিয়েছেন বলে তিনি জানান। অন্যজন প্রাইভেটকার চালক।

আটক দুইজন হলেন- ফরিদপুর জেলার সদর উপজেলা এলাকার শফি উদ্দিনের ছেলে মো. নাছিবুর রহমান প্রকাশ নাছিব (৪২) ও পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া এলাকার মো. আলমগীরের ছেলে মো. রাশেদ (২৭)। এদের মধ্যে নাছিব নিজেকে সোসাইটি ফর এস্টাবলিশমেন্ট অ্যান্ড ইমপ্লিমেনটেশন অব হিউম্যান রাইটস নামে একটি মানবাধিকার সংগঠনের ঢাকার সভাপতি পরিচয় দিয়েছেন। জব্দ করা ইয়াবা

মাশকুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ‘কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পটিয়ায় কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে প্রাইভেটকারটি জব্দ করা হয়। পরে ওই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬০ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় ওই প্রাইভেটকারে থাকা একজনসহ চালককে আটক করা হয়। প্রাইভেটকারে থাকা নাছিব নামে ওই ব্যক্তি নিজেকে একটি মানবাধিকার সংগঠনের ঢাকার সভাপতি পরিচয় দেন। প্রাইভেটকারে ওই সংগঠনের লগোযুক্ত স্টিকার লাগানো ছিল।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে একই কায়দায় তারা এর আগেও তারা ইয়াবা পাচার করেছে। আটক নাছিব মানবধিকার সংগঠনের আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিলো।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিয়ে করলেন ৪ সন্তানের বাবা অর্জুন! পাত্রী কে?
বিয়ে করলেন ৪ সন্তানের বাবা অর্জুন! পাত্রী কে?
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে