দেশে ২১ লাখ স্কাউট তৈরি করা হবে: শাহাব উদ্দিন

মৌলভীবাজার প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:০০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:১০

অনুষ্ঠানে অন্যের মধ্যে শাহাব উদ্দিন (ছবি– প্রতিনিধি)

দেশে ২১ লাখ স্কাউট তৈরি করা হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যা বৃক্ষরোপণ দিয়েই মোকাবিলা করতে হব। স্কাউটরা সারাবিশ্বে সমাজ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখার পাশাপাশি একটি সুশৃঙ্খল জাতি গঠনে অবদান রাখছেন। দেশ ও জাতির দুর্যোগ মুহূর্তে জীবনবাজি রেখে স্কাউটরা ঝাঁপিয়ে পড়েন। স্কাউটের মাধ্যমে যে প্রতিভা গড়ে উঠছে তা এগিয়ে নিতে হবে। বাংলাদেশে স্কাউট আন্দোলন এগিয়ে নিতে প্রধানমন্ত্রী ৩৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।’

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস জুড়ী উপজেলা আয়োজিত একদিনের সমাজ উন্নয়ন ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহাব উদ্দিন বলেন, ‘জুড়ী উপজেলায় স্কাউটরা দুইহাজার বৃক্ষের চারা রোপণ করে আমার মন্ত্রণালয়ের কাজের অংশীদার হওয়ায় তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমরা আগামী বছর সারাদেশে এককোটি বৃক্ষের চারা রোপণ করবো। এ কাজেও স্কাউটরা অংশ নেবে। প্রধানমন্ত্রীর লক্ষ্য, ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত দেশ গড়ার কাজে স্কাউটরা ভূমিকা রাখছে।’

জুড়ী উপজেলা স্কাউটস সভাপতি ও ইউএনও অসীম চন্দ্র বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি বেগম নাজিয়া শিরিন, মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ, মৌলভীবাজার সিভিল সার্জন ডা. শাহজাহান কবির চৌধুরী, বাংলাদেশ স্কাউটস জাতীয় কমিশনার কাজী নাজমুল হক নাজু, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সম্পাদক মুহিউল ইসলাম মুমিত, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা স্কাউটসের সহ-সভাপতি মিছবাহুর রহমান প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
টানা দ্বিতীয় দফায় কমলো স্বর্ণের দাম
টানা দ্বিতীয় দফায় কমলো স্বর্ণের দাম
ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় গ্যাস সরবরাহ বন্ধ
ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় গ্যাস সরবরাহ বন্ধ
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
সর্বাধিক পঠিত
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
ভরিতে ৫৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম
ভরিতে ৫৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা