পিরোজপুরে গরুচোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২২

পিরোজপুর পিরোজপুর শহরতলীর হুলারহাট এলাকায় গরু চোর সন্দেহে জামাল হোসেন হাওলাদার নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সদর থানার উপপরিদর্শক মনিরুজ্জামান এ তথ্য জানান। 

নিহত জামাল হোসেন হাওলাদার পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমতিলা ইউনিয়নের কুমরিমারা আশ্রয়ণ প্রকল্প এলাকার মৃত হাতেম আলী হাওলাদারের ছেলে।

এসআই জানান, রাত ২টার দিকে পুলিশ খবর পায় হুলারহাটের কঁচা নদী দিয়ে ট্রলারে করে কেউ চুরি করা গরু নিয়ে যাচ্ছে। এ খবর পাওয়ার পর পুলিশ সদস্যরা খোঁজ শুরু করেন। রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নজরুল ইসলাম শিকদার তাদেরকে খবর দেন হুলারহাট বন্দর এলাকার খালে একটি ট্রলারে চারটি গরুসহ জামাল আহত অবস্থায় পড়ে আছেন। তার শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার সকাল ৭টার দিকে মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক জানান, জামালের নামে পিরোজপুরসহ বিভিন্ন থানায় চুরি ও খুনসহ সাতটি মামলা রয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়া নিয়ে মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ, ৩ পুলিশ প্রত্যাহার
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়া নিয়ে মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ, ৩ পুলিশ প্রত্যাহার
মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছেন অন্য রোগীরা
মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছেন অন্য রোগীরা
মাতারবাড়ীতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘণ্টা পর সচল
মাতারবাড়ীতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘণ্টা পর সচল
কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন