গ্রাহকের অজান্তে আঙুলের ছাপ নিয়ে সিম নিবন্ধন, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১১

গ্রাহকের অজান্তে আঙুলের ছাপ নিয়ে সিম নিবন্ধনের অভিযোগে আটককৃতরা চট্টগ্রামে গ্রাহকের অজান্তে আঙুলের ছাপ নিয়ে সিম নিবন্ধন করে সেগুলো গোপনে বিক্রির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে বাকলিয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদি হাসান এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন, ফেরদৌস সরোয়ার রবিন (২৮), মিনহাজুল ইসলাম (২৩), মিশু আহমেদ (৩০) এবং জাবেদ ইকবাল (৩০)।
মেহেদি হাসান বলেন, ‘চক্রটি গ্রাহকের কাছে সিম বিক্রি করার সময় অজান্তে তার আঙুলের ছাপ নিয়ে রাখে। পরে সেগুলো দিয়ে ওই গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ব্যবহার করে আরও সিম নিবন্ধন করে। এরপর সেগুলো যাদের কাছে এনআইডি নেই তাদের কাছে বাড়তি দামে বিক্রি করতো। এই চক্রের জালিয়াতির শিকার এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে।’
এক প্রশ্নের জবাবে মেহেদি হাসান বলেন, অবৈধভাবে রেজিস্ট্রেশন করা এসব সিম হাত ঘুরে রোহিঙ্গাদের কাছে পৌঁছাচ্ছে কিনা তা তদন্ত করে দেখা হবে। সংবাদ সম্মেলনে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন উপস্থিত ছিলেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধ এড়াতে চাওয়া সৌদি আরব এখন ত্রিমুখী হামলার শিকার
যুদ্ধ এড়াতে চাওয়া সৌদি আরব এখন ত্রিমুখী হামলার শিকার
বাগদানের পর এবার রদ্রিগো ডি পলের বিয়ের খবর!
বাগদানের পর এবার রদ্রিগো ডি পলের বিয়ের খবর!
মশা মারার ওষুধ কিনতে ডিএসসিসির বাজেট এবার ৫০ কোটি
মশা মারার ওষুধ কিনতে ডিএসসিসির বাজেট এবার ৫০ কোটি
মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রিজভী
মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রিজভী
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ