দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় আনসার কমান্ডার কারাগারে

বরিশাল প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:২১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৭

কারাগার বরিশালের উজিরপুর উপজেলার জল্লায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আনসার কমান্ডার শাহ আলম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে গ্রেফতারের পর তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে, বিচারক সানা মো. ফারুক হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শাহ আলম উপজেলার বাহেরঘাট গ্রামের তেলাচোন মোল্লার ছেলে এবং জল্লা ইউনিয়নে দায়িত্বরত আনসার কমান্ডার।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগে ওই ছাত্রীর বাবা ওমর আলী মোল্লা বাদী হয়ে বৃহস্পতিবার সকালে উজিরপুর থানায় মামলা দয়ের করেন। এরপর দুপুরে অভিযুক্ত আনসার কমান্ডার শাহ আলমকে নিজ দোকান থেকে গ্রেফতার করা হয়। বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

বাদী ওমর আলী বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শাহ আলম মোল্লা কৌশলে আমার মেয়েকে তার দোকানের পিছনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে লোকজন ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলে শিক্ষার্থীদেরও অবৈতনিক শিক্ষা চান জামায়াতের এমপি
ছেলে শিক্ষার্থীদেরও অবৈতনিক শিক্ষা চান জামায়াতের এমপি
বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে যান চলাচলে নিয়ন্ত্রণ
বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে যান চলাচলে নিয়ন্ত্রণ
সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, উড়ে গেছে যুবকের গোড়ালি
সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, উড়ে গেছে যুবকের গোড়ালি
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো কেন একই সময়ে?
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো কেন একই সময়ে?
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ