হিলিতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তিন জনের কারাদণ্ড

হিলি প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০২ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৫

হাইকোর্ট

দিনাজপুরের হিলিতে মাদক বিক্রির অভিযোগে এক নারী মাদক ব্যবসায়ী ও দুই মাদকসেবীসহ তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

শুক্রবার  (৬ সেপ্টেম্বর)সকালে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক  আব্দুর রাফিউল আলম তাদেরকে এই কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা ব্যক্তিরা হলো— হিলির স্টেশন ডাঙ্গাপাড়া এলাকার খাইরুল ইসলামের স্ত্রী শিল্পি বেগম (৩২), রংপুরের তাজহাট থানার আশরতপুর গ্রামের শুকুর আলীর ছেলে রফিকুল ইসলাম (৩০), একই এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৪০)।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টায় হিলির স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মাদক বিক্রির দায়ে  শিল্পী বেগম এবং মাদক সেবনের দায়ে রফিকুল ও শফিকুল ইসলামকে আটক করা হয়।  শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মাদকবিক্রি ও সেবনের দায়ে শিল্পী বেগমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও  মাদকসেবনের দায়ে রফিকুল ও সফিকুলকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

শুক্রবার দুপুরে তাদের তিন জনকেই দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আড়াই ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
আড়াই ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
আশুলিয়ায় আগুনে পুড়ছে বাসাবাড়ি, এর মধ্যে ঘরের সব জিনিসপত্র চুরি-লুট
আশুলিয়ায় আগুনে পুড়ছে বাসাবাড়ি, এর মধ্যে ঘরের সব জিনিসপত্র চুরি-লুট
ঢামে‌কে মরদেহ ফেলে পালালেন দুই ব্যক্তি
ঢামে‌কে মরদেহ ফেলে পালালেন দুই ব্যক্তি
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার