‘১৫ আগস্টে জিয়া ও মোস্তাকের ভূমিকা বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে’

গাজীপুর প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৩

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘যে ঘাতকেরা বঙ্গবন্ধুকে ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করেছে তাদের একটা অংশের বিচার হয়েছে। এবার কমিশন গঠন করে এ হত্যাকাণ্ডের সঙ্গে জিয়া ও মোস্তাক এবং বিদেশি চক্রান্তকারীদের কী ভূমিকা ছিল তা বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে।’ 

স্বাধীনতা পদকে ভূষিত হওয়ায় শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে গাজীপুরের কালিয়াকৈর বাস টার্মিনাল চত্বরে উপজেলা আওয়ামী লীগ গণসংবর্ধনার আয়োজন করে। এ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধে অনন্য অবদানের জন্য ১৯ মার্চের মন্ত্রীকে ‘স্বাধীনতা পদক’ দেওয়া হয়। তিনি বলেন, ‘এই সম্মাননা তখনই কাজে লাগবে, যখন সবাই মিলে কালিয়াকৈরকে সর্বশ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো। এই সম্মাননা শুধু আমার নয়, এই সম্মাননা আমি কালিয়াকৈর ও গাজীপুরবাসীর জন্য উৎসর্গ করলাম।’

তিনি আরও বলেন, ‘১৯৬২ সালে বঙ্গবন্ধু হাত ধরেই আমি ছাত্রলীগে যোগদান করেছিলাম। বঙ্গবন্ধু আদর স্নেহ আজও ভুলতে পারিনি। বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে কখনও বিশ্বাস ঘাতকতা করিনি আমি।’

গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থানীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকিসহ অনেকে। অনুষ্ঠানে উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ কী?
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ কী?
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
তুরাগকাণ্ড যে প্রশ্নগুলো উসকে দিচ্ছে
তুরাগকাণ্ড যে প্রশ্নগুলো উসকে দিচ্ছে
জাতিসংঘের বিশেষ পরামর্শমূলক মর্যাদা পেলো বাংলাদেশের এইচএসএফ
জাতিসংঘের বিশেষ পরামর্শমূলক মর্যাদা পেলো বাংলাদেশের এইচএসএফ
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ