কুমিল্লায় দশ লাখ টাকা মূল্যের কাঠসহ কাভার্ডভ্যান জব্দ

কুমিল্লা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৬

কাভার্ডভ্যানসহ দশ লাখ টাকা মূল্যের কাঠ জব্দ

কুমিল্লায় ১০ লাখ টাকা মূল্যের কাঠসহ কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। রবিবার (৮ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার চাষাড়া এলাকা থেকে কাঠসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

কুমিল্লার সামাজিক বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মো. তোষাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে কাঠগুলো জব্দ করা হয়। রবিবার ভোরে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফরেস্ট চেক পোস্টে ঢাকামুখী একটি কাভার্ডভ্যানকে দাঁড়ানোর জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পরে ফরেস্ট রেঞ্জারের নেতৃত্বে বন বিভাগের একটি দল আরেকটি গাড়ি নিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাওয়া করে। ধাওয়া খেয়ে উপজেলার চাষাড়া এলাকায় মহাসড়কের ওপরে গাড়ি রেখে চালাক ও হেলপার পালিয়ে যায়। পরে তল্লাশি করে কাভার্ডভ্যান থেকে ১০ লাখ টাকা মূল্যের প্রায় ৫শ’ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়।

তিনি আরও জানান, স্থানীয় ব্যবস্থাপনায় অবৈধ সেগুন কাঠ বোঝাই ভ্যানটি কুমিল্লা বন বিভাগের বিভাগীয় কার্যালয়ে আনা হয়েছে। এ ব্যাপারে বন বিভাগ অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ আগস্ট, ২০২৬)
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
এসবিএসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
এসবিএসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
রাজধানীতে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাজধানীতে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের