কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৮

বন্দুকযুদ্ধ কুমিল্লার বুড়িচংয়ে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। রবিবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টার দিকে বুড়িচং উপজেলার কোমল্লায় গোমতী নদীর বেড়িবাঁধে এই ঘটনা ঘটে। এ সময় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চার পুলিশও আহত হন বলে জানানো হয়।

নিহত তিনজন হচ্ছেন–কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়নাল আবেদীনের ছেলে বাবুল (৩৯), ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর দিঘিরপাড় গ্রামের তাজুল ইসলামের ছেলে এরশাদুল (২৬) ও বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের আবুল হাশেমের ছেলে অলি মিয়া (৪৩)। 

কুমিল্লা ডিবি পুলিশের ওসি মো. মাঈনুদ্দিন জানান, গোমতী নদীর বেড়িবাঁধে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে বুড়িচং থানা পুলিশ ও ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে তিন ডাকাত আহত হয়। অন্যরা পালিয়ে যায়। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত হন বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস, এসআই মোজাম্মেল, এএসআই গোলাম মহিউদ্দিন ও কনস্টেবল রফিক। এ সময় পিস্তল, পাইপগান, গুলি ও রামদা উদ্ধার করা হয়।

ওসি মো. মাঈনুদ্দিন আরও জানান, নিহতদের বিরুদ্ধে ডাকাতি, খুন, অস্ত্র ও মাদকসহ পাঁচটির বেশি মামলা রয়েছে। 

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিল ম্যাচে খেলছেন না ‘জাপানের মেসি’
ব্রাজিল ম্যাচে খেলছেন না ‘জাপানের মেসি’
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরও এক শিশুর মৃত্যু 
ইউরোপে তীব্র গরমেও এসি ব্যবহার নিয়ে রাজনৈতিক যুদ্ধ
ইউরোপে তীব্র গরমেও এসি ব্যবহার নিয়ে রাজনৈতিক যুদ্ধ
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ