শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিষ্কার করানোর অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

পিরোজপুর প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৬

প্রধান শিক্ষক নার্গিস খানম পিরোজপুর সদর উপজেলার ৭৪ নং মধ্য নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস খানমের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন অভিভাবকরা। তিনি শিক্ষার্থীদের দিয়ে টয়লেট ও পানির ট্যাংক পরিষ্কার করান বলে দাবি করেছেন তারা। তবে প্রধান শিক্ষক এসব অভিযোগ অস্বীকার করেছেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী রবিবার (৮ সেপ্টেম্বর) প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণিতে বর্তমানে ১০১ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস খানম বিদ্যালয়টি নিজের ইচ্ছেমতো পরিচালনা করে লেখাপড়ার মান খারাপ করছেন। তিনি নিজে নিয়মিত স্কুলে উপস্থিত থাকেন না এবং তেমন কোনও ক্লাসও নেন না। এসব বিষয়ে অভিভাবকরা জানতে চাইলে শিক্ষার্থীদের সামনেই অভিভাবকদের সঙ্গে খারাপ ব্যবহার করে। এছাড়া প্রধান শিক্ষক প্রায়ই শিক্ষার্থীদের মারধর ও অকথ্য ভাষায় কথা বলেন। এ কারণেই তারা সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন। প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন তারা।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন তারা আরও জানান, প্রধান শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে জোর করে স্কুলের টয়লেট ও পানির ট্যাংক পরিষ্কার করান।

প্রধান শিক্ষক নার্গিস খানম জানান, তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা সবই মিথ্যা। স্থানীয় কয়েকজন ব্যক্তি ব্যক্তিগত শত্রুতার কারণেই শিক্ষার্থীদের দিয়ে এ কাজ করিয়েছে। 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের প্রথম ব্যক্তিগত এআই মডেল ‘মিউজ’ নিয়ে আসলো মেটা
বিশ্বের প্রথম ব্যক্তিগত এআই মডেল ‘মিউজ’ নিয়ে আসলো মেটা
বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টাকার পণ্য ধ্বংস করলো হিলি কাস্টমস
বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টাকার পণ্য ধ্বংস করলো হিলি কাস্টমস
দুজন খেলোয়াড় কেন্টের হয়ে খেলছে, বাংলাদেশের মানুষ খুব খুশি: হাসান
দুজন খেলোয়াড় কেন্টের হয়ে খেলছে, বাংলাদেশের মানুষ খুব খুশি: হাসান
চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১
চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি